ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo নওগাঁয় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সওজ প্রকৌশলী স্পট ডেড Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা

ফারহানা তালুকদার পুতুল এর কবিতা “সম্পর্ক “

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ১৪৭৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

সম্পর্ক 

সম্পর্ক,
সে তো এমনই হয়,
নীলাভ গগনে ভেসে বেড়ানো
পেঁজা তুলোর মত।
কখনো রঙিন প্রজাপতি
প্রেম কাননে মুখিয়ে থাকে
ভালোবাসার আলিঙ্গনে।

কিছু সম্পর্ক এমনই হয়
চলমান রেলগাড়ির মতো।
শেকল টানা হয়ে গেছে
সেই বহুক্রোস আগেই।
তবুও কেমন যেন
ধুঁকে ধুঁকে যাচ্ছে চলে
থামার অপেক্ষায়।

কিছু সম্পর্কের বিষবাস্পে
ভারি হয়ে ওঠে হৃদয় আকাশ।
ঘনীভূত নিকোষ কালো মেঘপুঞ্জে
ছেয়ে থাকে ঘোর।

কিছু সম্পর্ক
সে তো এমনি হয় ,
বিচ্ছেদের অনলে পোড়ে।
যোজন যোজন দূরে রয়েও
অপেক্ষমান ভোরের আলোর।
তপ্ত মরুপ্রান্তরে হাহাকার করে,
তৃষ্ণার্ত বেদুইন যেন।

সম্পর্ক তো এমনই হয়
অকাল বোধনে সাঙ্গ হয় লীলা।

কিছু সম্পর্ক শুধু
তোমাতে আমাতে
মিলেমিশে একাকার।
প্রতিশ্রুতির প্রহসনে পরিণত।

কিছু সম্পর্ক এমন ও হয়,
“ভালো আছিস তো ? ”
জানার প্রতীক্ষায়
প্রহর গনে নিরলস।

সম্পর্ক গুলো এমনই,
নিত্য অভ্যাস মাত্র।
প্রেমহীন সময়ের স্রোতের মত।
ধরা ছোঁয়ার বাইরে এক মরানদী।
জীবন্মৃত।

কিছু সম্পর্ক এমন ও হয়
নদী ভাঙ্গনে উপরে যাওয়া
বৃক্ষমূলের ঢেলামাটির মতো।
ছিন্ন হতে হতেও যেন
পলকা আঁশের টানে
আটকে আছে।

সম্পর্ক সে তো এমনই হবে,
শুভ্রবসনে লুকিয়ে গেলেই,
বান ডাকবে মনের কোণে।
বেদনার অবক্ষয়ে
মূর্ছাযাবে অবিরত।

সম্পর্ক সে তো এমনই হয়,
শুধু একবার,
নাম ধরে ডেকে দিলেই,
সিক্ত নয়নে ফিরবে ফের,
গৃহ ত্যাগ এর নেশায় ।

ট্যাগস :

ফারহানা তালুকদার পুতুল এর কবিতা “সম্পর্ক “

আপডেট সময় : ০৯:২৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশ কণ্ঠ ।।

সম্পর্ক 

সম্পর্ক,
সে তো এমনই হয়,
নীলাভ গগনে ভেসে বেড়ানো
পেঁজা তুলোর মত।
কখনো রঙিন প্রজাপতি
প্রেম কাননে মুখিয়ে থাকে
ভালোবাসার আলিঙ্গনে।

কিছু সম্পর্ক এমনই হয়
চলমান রেলগাড়ির মতো।
শেকল টানা হয়ে গেছে
সেই বহুক্রোস আগেই।
তবুও কেমন যেন
ধুঁকে ধুঁকে যাচ্ছে চলে
থামার অপেক্ষায়।

কিছু সম্পর্কের বিষবাস্পে
ভারি হয়ে ওঠে হৃদয় আকাশ।
ঘনীভূত নিকোষ কালো মেঘপুঞ্জে
ছেয়ে থাকে ঘোর।

কিছু সম্পর্ক
সে তো এমনি হয় ,
বিচ্ছেদের অনলে পোড়ে।
যোজন যোজন দূরে রয়েও
অপেক্ষমান ভোরের আলোর।
তপ্ত মরুপ্রান্তরে হাহাকার করে,
তৃষ্ণার্ত বেদুইন যেন।

সম্পর্ক তো এমনই হয়
অকাল বোধনে সাঙ্গ হয় লীলা।

কিছু সম্পর্ক শুধু
তোমাতে আমাতে
মিলেমিশে একাকার।
প্রতিশ্রুতির প্রহসনে পরিণত।

কিছু সম্পর্ক এমন ও হয়,
“ভালো আছিস তো ? ”
জানার প্রতীক্ষায়
প্রহর গনে নিরলস।

সম্পর্ক গুলো এমনই,
নিত্য অভ্যাস মাত্র।
প্রেমহীন সময়ের স্রোতের মত।
ধরা ছোঁয়ার বাইরে এক মরানদী।
জীবন্মৃত।

কিছু সম্পর্ক এমন ও হয়
নদী ভাঙ্গনে উপরে যাওয়া
বৃক্ষমূলের ঢেলামাটির মতো।
ছিন্ন হতে হতেও যেন
পলকা আঁশের টানে
আটকে আছে।

সম্পর্ক সে তো এমনই হবে,
শুভ্রবসনে লুকিয়ে গেলেই,
বান ডাকবে মনের কোণে।
বেদনার অবক্ষয়ে
মূর্ছাযাবে অবিরত।

সম্পর্ক সে তো এমনই হয়,
শুধু একবার,
নাম ধরে ডেকে দিলেই,
সিক্ত নয়নে ফিরবে ফের,
গৃহ ত্যাগ এর নেশায় ।