ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

প্রোডাকশন বয় সেজে ফারিণের আইফোন চুরি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

এফডিসিতে শুটিংয়ের সময় অভিনেত্রী তাসনিয়া ফারিণের আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। বুধবার (৪ অক্টোবর) বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ ঘটনা ঘটে। ওই সময় কাজল আরেফিন অমি পরিচালিত ওয়েব সিরিজ ‘অসময়’-এর শুটিং করছিলেন ফারিন।

গণমাধ্যমের বরাত দিয়ে সংশ্লিষ্টরা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় একজন প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরে রাখেন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান ওই ছেলেটি আর নেই। সেখান থেকে চলে গেছে।

ফোন হারানোর বিষয়ে ইতিমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ফারিন। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে।

তাসনিয়া ফারিণ অভিনীত মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘পুনর্মিলন’ সম্প্রতি মুক্তি পেয়েছে। এছাড়া নতুন বিয়ের পর বেশ ভালোই সময় কাটছিল ফারিণের।

২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো কবে’ নাটকে অভিনয়ের মাধ্যমে ফারিন এর ছোট পর্দায় আত্মপ্রকাশ হয়। মূলত মায়ের ইচ্ছাতেই অভিনয় শুরু করেন তিনি। ২০১৮ সালে তিনি মাশরাফি মুর্তজার সাথে বিকাশের একটি বিজ্ঞাপনে কাজ করেছিলেন। একই বছর ভালোবাসা দিবসে ফারিন অভিনীত নাটক ‘এক্স বয়ফ্রেন্ড’ এই অভিনেত্রীকে বেশ পরিচিতি এনে দেয়।

প্রোডাকশন বয় সেজে ফারিণের আইফোন চুরি!

আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩