ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

প্রায়ই পেটব্যথা:অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণ নয়তো?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ৫৮৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কমবেশি অনেকেই মাঝেমাধ্যেই পেট ব্যথার সমস্যায় ভুগতে পারেন। আর কেউ কেউ এই সমস্যাটিকে গ্যাস্ট্রিকের ব্যথা ভেবে অবহেলা করেন। কিন্তু জেনে অবাক হবেন যে হঠাৎ পেটে ব্যথা হওয়াও ক্যান্সারের লক্ষণ হতে পারে।

ক্যান্সারে আক্রান্তে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এই মারণ রোগ যে কোন সময় শরীরের যে কোন অংশে আক্রমণ করতে পারে। কিন্তু বর্তমানে অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। পরিসংখ্যান দেখায় যে অন্যান্য ক্যান্সারের তুলনায় অগ্ন্যাশয়ের ক্যান্সারে বেশি মানুষ ভুগছেন।

অগ্ন্যাশয়ের ক্যান্সার হলে তা সহজে ধরা যায় না বলে জানিয়েছেন চিকিৎসকরা। ফলে দ্রুত এই রোগ নির্ণয় করা যায় না। ধরা পড়লে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ে পড়ে।

অগ্ন্যাশয় ক্যান্সারের লক্ষণগুলি হলো-

বদহজম: খাওয়া-দাওয়ায় সামান্য অনিয়ম হলে বদহজম খুব সাধারণ। কিন্তু এই সমস্যা সাময়িক। যদি দেখেন, ওষুধ খাওয়ার পরও মাঝে মাঝে এই সমস্যাটা বেড়েই চলেছে, তাহলে চিন্তার বিষয়।

বদহজমও কিন্তু অগ্ন্যাশয় ক্যানসারের প্রাথমিক লক্ষণ। এই প্রকার ক্যানসারের রোগীদের বদহজমের সঙ্গে সঙ্গে খাওয়ায় অরুচি, সারাক্ষণ বমি বমি ভাবের মতো সমস্যা হতে পারে।

তীব্র পেটে ব্যথা: এই ক্যান্সারে আক্রান্ত রোগীদের বেশিরভাগই পেটে ব্যথার সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যান। প্রচণ্ড পেটে ব্যথা এই ক্যান্সারের অন্যতম লক্ষণ। কিছু খাওয়ার পরে বা শুয়ে থাকার সময় ব্যথা আরও অসহ্য হয়ে যায়। অনেক ক্ষেত্রে ব্যথা পেট থেকে পিঠে ছড়িয়ে পড়ে।

জন্ডিস: ঘন ঘন জন্ডিসও এই ক্যান্সারের প্রাথমিক লক্ষণ হতে পারে। ঘন ঘন ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য, দীর্ঘস্থায়ী জ্বর, ক্লান্তিও অগ্ন্যাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

মলের রঙ পরিবর্তন: এছাড়া মলের রঙে পরিবর্তন দেখলে ও অস্বাভাবিক হারে ওজন কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। প্রাথমিক অবস্থায় এই ক্যানসার শনাক্ত হলে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে।

প্রায়ই পেটব্যথা:অগ্ন্যাশয়ের ক্যানসারের লক্ষণ নয়তো?

আপডেট সময় : ০৫:১১:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪