ঢাকা ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

প্রায় দেড় দশক পর সিনেমা জগতে ফিরছেন প্রীতি জিনতা!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ৪০০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। নব্বই দশকের শেষ দিকে শাহরুখ খান অভিনীত সিনেমা দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। মণি রত্নম পরিচালিত ‘দিল সে’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে প্রীতির।

প্রীতি তারপরে ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’ এবং ‘বীর জারা’-এর মতো সিনেমায় কাজ করেছেন।

হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো মেগা তারকাদের সঙ্গে জুটি বেঁধেছেন প্রীতি। তবে গত দেড় দশক ধরে সিনেমার পর্দা থেকে দূরে রয়েছেন বলিউডের এই অভিনেত্রী।

সেই বিরতি শেষে সিনেমায় ফিরছেন প্রীতি। শিগগিরই বলিউডের পর্দায় আসতে চলেছেন এই নায়িকা বলে বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে। সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওর বাইরে দেখা গেছে প্রীতিকে। তার পরনে ছিল হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ।

একটি ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘গদর’ খ্যাত সানি দেওলের পরবর্তী সিনেমা ‘লাহোর ১৯৪৭’-এর মাধ্যমে পর্দায় ফিরতে চলেছেন প্রীতি। সেই সিনেমার লুক টেস্টের জন্যই বিদেশ থেকে বলিউডে ফিরেছেন এই অভিনেত্রী।

এর আগে প্রীতি সানির সঙ্গে ‘হিরো: লাভ স্টোরি অফ আ স্পাই’, ‘ফার্জ’-এ কাজ করেছেন। গত বছর বক্স অফিসে সুপারহিট ছবি ‘গদর-২’ দিয়ে বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু করেন সানি। সেই সিনেমায় আমিশা প্যাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি।

প্রায় দেড় দশক পর সিনেমা জগতে ফিরছেন প্রীতি জিনতা!

আপডেট সময় : ০৩:৩৩:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪