ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার

প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ২৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। বৃহস্পতিবার ।। ৩০ এপ্রিল ২০২৬ ।।

তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন সবার দৃষ্টি বুথফেরত জরিপের দিকে। আর এসব জরিপেই সবচেয়ে আলোচনায় উঠে এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়। রাজনীতিতে প্রথমবার অংশ নিয়েই বড় ধরনের সাফল্যের ইঙ্গিত দিচ্ছেন তিনি। বলা হচ্ছে, প্রথম নির্বাচনে অংশ নিয়েই ব্যাপক ভোট পেয়ে চমক দেখিয়েছেন বিজয়। নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্টালিন। তবে নির্বাচনের আগেই বিজয়ের জনসভাগুলোতে বিপুল জনসমাগম রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি করে। বিভিন্ন সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের দল পেতে পারে প্রায় ৯৮ থেকে ১২০টি আসন। তার প্রতীকে ব্যাপক ভোট পড়েছে বলে ইঙ্গিত মিলছে। এই পূর্বাভাস সত্যি হলে তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সব জরিপ একই চিত্র দেখাচ্ছে না। কিছু জরিপে বলা হয়েছে, ডিএমকে জোট ১২০ থেকে ১৪৫টি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে এআইএডিএমকে জোটের আসনসংখ্যা হতে পারে ৬০ থেকে ৮০। আবার কয়েকটি জরিপে বিজয়ের দলের আসনসংখ্যা তুলনামূলক কম দেখানো হয়েছে। এদিকে কামাখ্যা অ্যানালিটিক্সের মতো কিছু সংস্থা বিজয়কে সম্ভাব্য ‘কিংমেকার’ হিসেবেও দেখছে। তাদের মতে, ৬৭ থেকে ৮১টি আসন পেলেও সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার দল। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল তামিলনাড়ুর ২৩৪টি আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোটার উপস্থিতি ছিল ৮২ শতাংশের বেশি, যা রাজ্যের নির্বাচনী উৎসাহেরই প্রতিফলন। এখন দেখার বিষয়, বুথফেরত জরিপের এসব পূর্বাভাস বাস্তবে কতটা সত্যি হয় এবং প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই থালাপতি বিজয় ইতিহাস গড়তে পারেন কিনা।

ট্যাগস :

প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয়

আপডেট সময় : ০২:৪৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬