ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নলছিটির মোল্লারহাট-হদুয়া বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা, ভোগান্তিতে শিক্ষার্থীসহ স্থানীয়রা Logo পাল্টাপাল্টি উত্তেজনা কমাতে সহযোগীদের ওপর হামলা না করার সিদ্ধান্ত Logo দেশে প্রথম ২৯ কার্যদিবসেই মেহেরপুরের ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড Logo রাজাপুরে ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ Logo ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি Logo তরুণদের স্বপ্নের গল্প বলছে ভিভো বাংলাদেশ Logo ২১ মে শেষ সময়, তবু অনিশ্চয়তা কাটেনি: দোকান ফিরে পাবেন কি প্রতিবন্ধী রাজ্জাক? Logo লেবাননে যুদ্ধ বন্ধ ও সেনা প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের নতুন শর্ত Logo হাম ও হামের উপসর্গে আরও ১১ শিশুর প্রাণহানি, মৃতের সংখ্যা বেড়ে ৪৭ Logo নিউ এনার্জি মোবিলিটির আগামী বিনির্মানে আরও তিনটি নতুন মডেল নিয়ে এলো বিওয়াইডি

প্রথম দফায় ছাড়া আর্জেন্টিনার ম্যাচের টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩ ২২৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বহু প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের পর এশিয়ায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা। ১৫ জুন চীনের রাজধানী বেইজিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচের টিকিটের দাম নিয়ে সমালোচনা থাকলেও মেসি-ডি মারিয়াকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরা। অতএব, এই ম্যাচের সমস্ত টিকিট প্রথম দফায় ছাড়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গেছে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১টায় টিকিট বিক্রি শুরু হয়। শুরুর ১০ মিনিটের মধ্যে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে। তবে প্রথম দফায় কয়টি টিকিট ছাড়া হয়েছে তা এখনো ঘোষণা করেনি কর্তৃপক্ষ।

বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬৮,০০০। আর্জেন্টিনা ম্যাচের সবচেয়ে কম দামী টিকিট ছিল ৮২ মার্কিন ডলার বা প্রায় ৯ হাজার টাকা। আর টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ৬৭৫ মার্কিন ডলার বা প্রায় ৭৩ হাজার টাকা।

এদিকে, আর্জেন্টিনার এই ম্যাচের টিকিট অ-হস্তান্তরযোগ্য বলেও নিয়ম করা হয়েছে। তবে চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ‘উইচ্যাটে’-এ বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকায় সবচেয়ে দামি টিকিট কেনার প্রস্তাব করা হয়েছে। এই ম্যাচের দ্বিতীয় দফার টিকিট প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (৮ জুন)।

প্রথম দফায় ছাড়া আর্জেন্টিনার ম্যাচের টিকিট মাত্র ১০ মিনিটেই শেষ

আপডেট সময় : ০৪:৪৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩