ঢাকা ১২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

পেটের মধ্যে ইয়াবা পরিবহনকালে গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৮ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে পাঁচ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। গত ২৩ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে গাছা থানাধীন শরিফপুর রডমিল এলাকায় অভিযান চালিয়ে মাদকের এ চালানটি উদ্ধার করা হয়। মৃত নাজির হোসেনের সন্তান গ্রেফতারকৃত ফয়জুল ইসলাম (৩৩), তিনি কক্সবাজার জেলার উখিয়া থানাধীন উখিয়া ক্যাম্পের ব্লক-বি/৮ এর এফসিএন-২৩১৫৫০ তে থাকতেন।

আজ বিকেলে গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথা জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ফয়জুল ইসলাম (৩৩) কে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। ৫ হাজার পিস ইয়াবার মধ্যে তার পেট থেকে ২২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা যুবক জানায়, সে দীর্ঘদিন যাবত টঙ্গীতে ইয়াবা ট্যাবলেট পরিবহন করে আসছে। সে মূলত ইয়াবা তার পেটে বহন করে, ৬০ পিস করে ইয়াবার ছোট ছোট পোটলা করে গিলে খেয়ে পেটে বহন করে নিয়ে আসে। পরবর্তীতে বাথরুমে গিয়ে ইয়াবা পোটলা বাহির করে। সে ৩৮ পোটলা ইয়াবা তার পেটে বহন করে নিয়ে এসেছিল বলে জিজ্ঞাসাবাদে জানায়। পলাতক নাজমুলসহ একটি সংঘবদ্ধ চক্র ভিন্ন পথ অবলম্বন করে গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয় করে আসছে।

পেটের মধ্যে ইয়াবা পরিবহনকালে গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

আপডেট সময় : ০৭:৩৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪