ঢাকা ১১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

পাত্রের অভাবে বিয়ের পিড়িতে বসছে না মিমি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩ ৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এখন তার বয়স ৩৪ বছর। এই বয়সে যেখানে অন্য অভিনেত্রীরাও বিয়ে করে মাতৃত্বের স্বাদ গ্রহণ করেছেন। সেখানে বিয়ে তো দূরে থাক, নিজেকে অবিবাহিত বলে দাবি করেছেন মিমি। ভক্তরা যখন বসে নেই। তাদের আগ্রহ মিমির বিয়েতে।

ভক্তদের একটাই প্রশ্ন মিমি কবে বিয়ে করছেন। সম্প্রতি এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মিমি বলেন, ‘বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মত সাধারণ হোক অথবা রুপালি দুনিয়ার অভিনেত্রী হোক। সমাজ তাকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের একমাত্র লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মতো সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি?’

এরপর যা বললেন ভক্তরা আবারও হতাশ। সে বলল, ‘এই প্রশ্নের উত্তর হল, আমি অবশ্যই বিয়ে করব!’ কিন্তু বর কোথায়? পাত্রের অভাবে বিয়ের পিড়িতে বসা হচ্ছেনা। তাই তিনি এখনও অবিবাহিত।

তারপর মিমি মজা করে বললেন, ‘কেউ কি আমার জন্য সঠিক পাত্র খুঁজে দিতে পারবেন? সবাই আমার বিয়ে নিয়ে এত চিন্তিত! কিন্তু পাত্রের ই তো ঠিক নেই!’ তবে বিয়ের আসল সত্যটা জানাতে গিয়ে তিনি বলেন, ‘বিয়ে আমার জীবনে খুবই ব্যক্তিগত ব্যাপার, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। যেহেতু আমি একজন সেলিব্রেটি তাই দর্শকরা আমার জীবন নিয়ে বেশি আগ্রহী। কিন্তু আমি ‘হ্যাপিলি সিঙ্গেল’ এবং অবশ্যই ‘রেডি টু মিঙ্গেল’।

পাত্রের অভাবে বিয়ের পিড়িতে বসছে না মিমি!

আপডেট সময় : ০৫:০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩