ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

পরিবারের জন্য দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫ ১৯৫ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অভিনেত্রী নুসরাত ফারিয়ার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ (১৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক। এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয়। এদিকে নুসরাত ফারিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। এতে তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন এ অভিনেত্রী। স্ট্যাটাসের হ্যাসট্যাগ দেওয়া হয়েছে, ‘জাস্টিস ফর ফারিয়া, রিলিজ ফারিয়া, প্রোস্টেট ফর ফারিয়া।’ হঠাৎ ফারিয়ার ফেসবুকে এই পোস্ট দেখে অনেকেই বলছেন, আজ এই অভিনেত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে তার পেজ থেকে কিভাবে এই দেওয়া হচ্ছে। ফারিয়ার পেজ ঘুরে দেখা গেছে, শুধু পোস্ট নয়, তার গ্রেফতার নিয়ে একটি নিউজ পোর্টালের সংবাদও তিনি শেয়ার করেছেন। ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বিদেশে পাড়ি দেওয়ার সময় রোববার (১৮ মে) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় এক হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।২০২৩ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘সুড়ঙ্গ’, ‘বিবাহ অভিযান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘যদি কিন্তু তবুও’ প্রভৃতি।

ট্যাগস :

পরিবারের জন্য দোয়া চাইলেন নুসরাত ফারিয়া

আপডেট সময় : ০২:৫৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫