ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা Logo চল্লিশ কাহনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন ইঞ্জিনিয়ার হারুন-অর-রশিদ Logo গাজীপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ Logo জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী Logo গৌরনদীর দুই যুবক মাদকসহ বরিশালে আটক

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮ বার পঠিত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, পরাজয় ঢাকতে আমেরিকা বারবার হলিউডি স্টাইলের গল্প তৈরি করছে। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেছেন, ইরানে ভূপাতিত একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট উদ্ধারের ঘটনা নিয়ে মার্কিন সংবাদমাধ্যমে যে বর্ণনা প্রচার করা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে মেলে না। তিনি একে ‘সিনেমার মতো সাজানো গল্প’ বলে উল্লেখ করেন।

মোহেব্বির বলেন , যুক্তরাষ্ট্রের এমন অভ্যাস নতুন নয়। পরাজয় আড়াল করতে তারা বারবার চলচ্চিত্রের দৃশ্যের মতো কাহিনি তৈরি করে। তার মতে, এ ধরনের প্রচেষ্টা এখন এতটাই পুরোনো হয়ে গেছে যে তা আর কারও কাছে বিশ্বাসযোগ্য নয়।

তিনি আরও বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট সামাজিক মাধ্যমে নিজের কল্পনায় বারবার জয়ের দাবি করেছেন। বিভিন্ন স্থানের ছবি ও ঘটনা একত্র করে এমন বর্ণনা তৈরি করা হচ্ছে, যা যুদ্ধক্ষেত্রের প্রকৃত চিত্র বদলাতে পারে না।

একই সময়ে কিছু সংবাদমাধ্যমে এমন ছবিও প্রকাশিত হয়েছে, যেখানে ওই এফ-১৫ বিমানের ধ্বংসাবশেষ ঠেলাগাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছে বলে দেখা যায়। মোহেব্বি বলেন, এসব গল্প দিয়ে যুদ্ধের বাস্তবতা পরিবর্তন সম্ভব নয়।

এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে ‘ব্রাভো’ কলসাইনধারী ওই পাইলটের উদ্ধার অভিযানকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কঠিন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করা হয়। মার্কিন প্রতিবেদনে ঘটনাটিকে একটি বড় ধরনের উদ্ধার অভিযান বলে তুলে ধরা হয়।

ট্যাগস :

পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি

আপডেট সময় : ০২:০৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬