ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

“পপ সেলিব্রিটির বাড়িতে গুলি, অভিযুক্ত গ্রেপ্তার”

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬ ২৬০ বার পঠিত

পপ তারকা রিয়ানা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ কন্ঠ ।। সোমবার ।। ০৯.০৩.২০২৬ ।।

বেভারলি হিলসে গুলি ছোঁড়ার ঘটনায় পপ তারকা রিয়ানা নিরাপদ, সন্দেহভাজন নারী আটক

লস অ্যাঞ্জেলেস, ৮ মার্চ – মার্কিন পপ তারকা রিয়ানার বেভারলি হিলসের বাড়ির সামনের অংশে রোববার দুপুরের দিকে গুলির ঘটনা ঘটেছে। ঘটনার সময় গায়িকা বাড়িতে ছিলেন, তবে কোনো ক্ষতি হয়নি। লস অ্যাঞ্জেলেস পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে গুলির খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে তদন্তের পর একটি গাড়িতে থাকা এক নারীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থলে একটি অ্যাসল্ট রাইফেলের খোসা উদ্ধার করা হয়েছে। রাথমিক তথ্য অনুযায়ী, ত্রিশোর্ধ্ব ওই নারী গাড়ি চালিয়ে বাড়ির সামনে এসে সাতটি গুলি চালান এবং দ্রুত সেখান থেকে চলে যান। পরে, তার গাড়ি বাড়ি থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে পাওয়া যায় এবং তাকে আটক করা হয়। আপাতত সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করা হয়নি। রিয়ানার আসল নাম রবিন ফেন্টি। ২০০০-এর দশকের প্রথম দিকে ‘পন দে রিপ্লে’ এবং ‘আমব্রেলা’ গান দিয়ে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। সম্প্রতি তিনি প্রথম অ্যালবামের ২০ বছর পূর্তি উদযাপন করেছেন। সংগীত ছাড়াও রিয়ানা ব্যবসায়িক সাফল্য পেয়েছেন। ২০১৭ সালে তিনি কসমেটিকস ব্র্যান্ড ফেন্টি বিউটি প্রতিষ্ঠা করেন, যা দ্রুত আন্তর্জাতিক সাফল্য অর্জন করে। এরপর তিনি অন্তর্বাস ব্র্যান্ড স্যাভেজ এক্স ফেন্টিও চালু করেন। আন্তর্জাতিক ম্যাগাজিন ফোর্বসের তথ্য অনুযায়ী, রিয়ানার সম্পদের পরিমাণ এক সময়ে ১.৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ হাজার কোটি টাকার সমান। তিনি বিশ্বের ধনীতম নারী শিল্পীদের একজন হিসেবে পরিচিত।

ট্যাগস :

“পপ সেলিব্রিটির বাড়িতে গুলি, অভিযুক্ত গ্রেপ্তার”

আপডেট সময় : ০৫:১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬