ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট Logo ট্রাম্পের অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে এক মাসে রেকর্ড ৫১ হাজার আটক Logo আজই কি বিয়ে রোনালদো-জর্জিনার? মাদেইরায় জোর গুঞ্জন Logo রাসেল ক্রোর সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া Logo জ্বালানি-বিদ্যুৎ খাত অস্থিতিশীল করতে চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী Logo চাঁপাইনবাবগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি সড়ক বিভাগের শ্রদ্ধা নিবেদন Logo চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদদের স্মৃতির প্রতি গণপূর্ত বিভাগের শ্রদ্ধা নিবেদন

পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির দ্বিতীয় চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩ ৩৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

স্বপ্নের পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির ৩১৬ কোটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকার দ্বিতীয় চেক হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে চেকটি সরকারের অর্থ বিভাগে হস্তান্তর করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. মঞ্জুর হোসেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মন্ত্রিসভার অন্যান্য সদস্য, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সিনিয়র সচিব, সচিব ও সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

সরকার নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু নির্মাণ করেছেন। সরকারের অর্থ বিভাগ সেতুর ব্যয়ভার সেতু বিভাগকে ধার দিয়েছে।

সেতু বিভাগ এই ঋণ সরকারকে ১৪০টি ত্রৈমাসিক কিস্তিতে এক শতাংশ সুদে আগামী ৩৫ বছরে অর্থাৎ ২০৫৭ সাল পর্যন্ত পরিশোধ করবে।

এছাড়া সেতুর বিস্তারিত নকশার জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে দুই শতাংশ সুদে ২টি ঋণ চুক্তির আওতায় ১৫ বছরের জন্য মোট ১ কোটি ৭৪ লাখ ৫৩ হাজার এসডিআর ঋণ নেওয়া হয়েছে। যা বছরে ৪টি কিস্তি করে মোট ৬০টি কিস্তিতে সুদ-আসলসহ মোট ২ কোটি ৮০ লাখ ৯৯ হাজার ৩৩০ এসডিআর পরিশোধ করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল পদ্মা সেতুর ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি পরিশোধ করে বিবিএ। সেতুমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তির ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকার প্রথম চেক হস্তান্তর করেন।

পদ্মা সেতুর ঋণের তৃতীয় ও চতুর্থ কিস্তির দ্বিতীয় চেক হস্তান্তর করেছে সেতু কর্তৃপক্ষ

আপডেট সময় : ০২:২৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩