ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

নেশায় বিধ্বস্ত জাস্টিন বিবার, দুশ্চিন্তা বাড়লো ভক্তদের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ২৬৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

জনপ্রিয় মার্কিন পপ তারকা জাস্টিন বিবার। তাকে নিয়ে তার ভক্তদের আগ্রহের কমতি নেই। সম্প্রতি তার কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেসব ছবি দেখে ভক্তরা আঁতকে উঠেছেন। কারণ বিবারকে দেখা গেছে ক্লান্ত আর ফ্যাকাসে। চেহেরা অনেকটা লম্বাটে ধরনের হয়েছে। সেই সঙ্গে চোয়াল ভেঙে দিয়েছে। কমে গেছে গায়কের মাথার চুলও।যেনো গভীর অন্ধকারে ডুব দিয়েছেন এই পপ তারকা। অনেকে তো দাবি করে বসছেন, নেশায় আসক্ত হয়ে গেছেন এই সংগীত তারকা। তবে এত আলোচনা-বিতর্কের পরও চুপ ছিলেন বিবার।৩১ বছর বয়সী পপ তারকা গেল বৃহস্পতিবার একটি ব্যক্তিগত পোস্ট শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন। সেখানে তিনি নিজেকে প্রতারক ও অযোগ্য বলে দাবি করেছেন। তার এই পোস্ট দেখে ভক্তদের উদ্বেগ বেড়ে গেছে আরও।বিবার তার পোস্টে তার দ্রুত উত্থান নিয়ে বলেছেন, মাত্র ১৫ বছর বয়সে শুরু হয় তার পথচলা। তিনি লিখেছেন, ‘মানুষ আমাকে সবসময় যোগ্য ভেবেছে। কিন্তু ব্যক্তিগতভাবে সবসময় আমার মনে হয়েছে আমি অযোগ্য, প্রতারক।’বিবার আরও বলেন, ‘যদি আপনিও নিজেকে প্রতারক অনুভব করেন তাহলে আমাদের ক্লাবে স্বাগতম। আমি প্রতিদিনই অনুভব করি যে আমি পর্যাপ্ত নই এবং অযোগ্য একজন।’এই পোস্টের পর বিবারের ভক্তরা তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সাম্প্রতিককালে তার ছবিগুলো নানা গুজব এবং আশঙ্কা তৈরি করেছে যে তিনি মাদকাসক্ত হয়ে থাকতে পারেন। তবে শিল্পীর প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। তারা বলছেন, বিবার ঠিক আছেন। তিনি তার পরিবার, স্ত্রী হেইলি এবং নবজাতক পুত্র জ্যাক ব্লুজকে নিয়ে সুখী আছেন। তিনি সংসারে মনযোগী।বিবারের প্রতিনিধিদের বরাতেদ ডেইলি মেইল নিশ্চিত করেছে, তিনি আগে যতটা সুখী ছিলেন, তার চেয়ে এখন অনেক বেশি সুখী আছেন। জনসমক্ষে কি মনে করা হচ্ছে সেসব নিয়ে বিবার চিন্তিত নন। তার প্রধান মনোযোগ পুত্র জ্যাকের দায়িত্ব নেওয়া এবং তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নতি করা।এসব জানতে পেরে ভক্তরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তারা প্রিয় তারকার সবরকম সুস্থতার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন।

ট্যাগস :

নেশায় বিধ্বস্ত জাস্টিন বিবার, দুশ্চিন্তা বাড়লো ভক্তদের

আপডেট সময় : ০২:৫০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫