ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

“নেতা যে রাতে নিহত হলেন” নাটক মঞ্চায়িত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে তৈরি “নেতা যে রাতে নিহত হলেন” নাটকটি মঞ্চায়িত হয়েছে। এটি একটি অসাধারণ উদ্যোগ। বিশ্বের ইতিহাসে এই ধরনের জঘন্য হত্যাকাণ্ড আর কোন দেশে হয়নি। আমি মনে করি ইমদাদুল হক মিলন এই লেখাটি অনেক বেদনা নিয়ে লিখেছেন।’

এসময় প্রতিমন্ত্রী ১৫ আগস্টের দিনটি স্মরণ করে বলেন, ‘আমি অধীর আগ্রহ নিয়ে বিবিসি বাংলায় কান পেতে বসেছিলাম, যে কখন শুনবো এই হত্যকাণ্ডের সংবাদটি মিথ্যা। আজ জাতির পিতার অসমাপ্ত কাজগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন। তাই আমরা আজ বিশ্ব দরবারে মাথা ঊঁচু করে দাঁড়িয়ে আছি।’

তিনি রবিবার (১২ নভেম্বর ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে রেজানুর রহমান-এর নির্দেশনায় ও ইমদাদুল হক মিলন-এর ব্যাপক আলোচিত গল্প অবলম্বনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর “নেতা যে রাতে নিহত হলেন” নাটকটির মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নাটকটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও নাট্যকার ইমদাদুল হক মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি), বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, ডিইউজের সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সাজ্জাদ আলম খান তপু।

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মোহাম্মদ আল-মামুন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সেক্রেটারী ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু।

“নেতা যে রাতে নিহত হলেন” নাটক মঞ্চায়িত

আপডেট সময় : ০১:৫১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩