ঢাকা ০১:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ আর্চারী ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন Logo হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বসত বাড়িতে দুর্ধর্ষ চুরি Logo দেশের প্রথম কমিউনিটি ভিত্তিক এগ্রো রিসোর্টের নকশা উন্মোচন করল সুখের খামার Logo শতাব্দীর পুরনো পৈত্রিক ভিটা দখলের পাঁয়তারা, নীরব প্রশাসন: নেত্রকোণায় সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ বাসিন্দাদের মানববন্ধন Logo ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে: গালিবাফ Logo টানা কয়েকটি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়, যা ঘটেছিল রাধিকা আপ্তের সঙ্গে Logo এশিয়ান গেমস নারী ক্রিকেট • লড়াইটাও করতে পারেনি বাংলাদেশ, ১১৪ রানে জিতে ফাইনালে ভারত Logo দেশীয় শিল্প সুরক্ষা ও প্রতিযোগিতা বাড়াতে সরকারি ক্রয় আইনে সংশোধন Logo অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকেও হারালো নাইজেরিয়া

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৯০৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

মালয়েশিয়ায় চলমান অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারিয়ে চমক দেখিয়েছিল নাইজেরিয়া। সুপার সিক্সে এসে এবার আয়ারল্যান্ডকে হারিয়ে দিয়েছে প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকার দেশটি।আজ বুধবার বাঙ্গিতে আয়ারল্যান্ডের নারী দলকে ৬ রানে হারিয়েছে নাইজেরিয়া। এতে সেমিফাইনালে যেতে না পারলেও ইংল্যান্ডের পরের স্থানে থেকে সুপার সিক্সের খেলা শেষ করেছে দলটি।শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৯৪ রান করে নাইজেরিয়া। জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড অলআউট হয়ে যায় ইনিংসের ৮ বল বাকি থাকতে ৮৮ রানে।নাইজেরিয়ার অবিশ্বাস্য জয়ে বড় ভূমিকা রাখেন লিলিয়ান উদেহ। ১১ রানে ৩ উইকেট শিকার করেন ১৮ বছর বয়সী পেসার।এক পর্যায়ে মনে হয়েছিল নাইজেরিয়ানদের সহজেই হারিয়ে দেবে আইরিশরা। কেননা লক্ষ্য তাড়ায় মাত্র ৮ ওভারে ২ উইকেটে ৪০ রান তুলে ফেলেছিল আয়ারল্যান্ড। এরপর উদেহ ব্যাকথ্রু এনে দিলে পরবর্তী ১৪ রান তুলতেই আরও ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত রেবেকা লোউ ৩২ বলে ২১ এবং প্রেয়া সার্জেন্ট ও মিলি স্পেন্সের ১৪ রান করে নিলেও তা আয়ারল্যান্ডের জয়ের জন্য যথেষ্ঠ হয়নি।এর আগে নাইজেরিয়ার হয়ে সর্বোচ্চ ৪২ বলে ২৫ রান করেন ক্রিস্টাবেল চুকউওনি।

ট্যাগস :

নিউজিল্যান্ডের পর এবার আয়ারল্যান্ডকেও হারালো নাইজেরিয়া

আপডেট সময় : ০২:৫৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫