ঢাকা ০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক

নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ১৯ বার পঠিত

আইসিসি নারী ইমার্জিং নেশন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের আজমানে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলতে আগামী ১০ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে নাহিদা আক্তারের 

দলে অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। নাহিদা ও সোবহানার সঙ্গে আছেন নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, ফাহিমা খাতুনের মতো ক্রিকেটাররা। ১৫ দলের এই স্কোয়াডে আরও আছেন স্বর্ণা আক্তার, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথি রানী।

এই টুর্নামেন্ট দিয়ে দলে ফিরেছন সুমনা। গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন তিনি। এরপর এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দলেও ছিলেন না তিনি। অধিনায়ক বদলাতেই দলে ডাক পেলেন এই অলরাউন্ডার। এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন ফারিহা ইসলাম তৃষ্ণা। চোটের কারণে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ছিলেন না এই পেসার।  টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে। এরপর ১৩ নভেম্বর জিম্বাবুয়ে, ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের মুখোমুখি হবে নাহিদার দল। গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে আজমানের কারওয়ান ক্রিকেট গ্রাউন্ড ও সেভেন ডিস্ট্রিক্টস গ্রাউন্ডে।

গ্রুপ পর্ব শেষে সুপার সিক্সে উঠলে ২০, ২২ ও ২৩ নভেম্বর আরও তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। টুর্নামেন্টের ফাইনাল ২৫ নভেম্বর।

বাংলাদেশ স্কোয়াড নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী, (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।

ট্যাগস :

নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা

আপডেট সময় : ০২:৩৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬