নরসিংদীতে পৃথক ঘটনায় দুইজন নিহত
- আপডেট সময় : ০৭:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯৯ বার পঠিত

তারেক পাঠান, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পৃথক ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার সংগীতা এলাকায় দুর্বৃত্তের হামলায় আহত সুমন মিয়া (৩২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অপর দিকে আজ সকালে পলাশ উপজেলায় জিনারদীতে রেললাইনের পাশের একটি ঝোঁপ থেকে সুমন শাহা(৩৫) নামে আরেক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুমন শাহ সদর উপজেলার বরাবর এলাকার নেপাল শাহার ছেলে বলে জানা যায়।
শুক্রবার রাত ১০টার দিকে নরসিংদী শহরের সংগীতা এলাকায় সুমন মিয়াকে কুপিয়ে আহত করে দূর্বৃত্তরা। পরে নরসিংদী সদর হাসপাতাল থেকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেলে প্রেরণ করা হলে সেখানে রাত দেরটার মারা যায়। বিষটি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তানভির আহমেদ।
তিনি বলেন, হামলার খবর পেয়ে সাথে সাথে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
নিহত সুমন মিয়ার স্বজন জানান, রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা সুমনকে হামলা চালিয়ে এলোপাথারি কোপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সে মারাযায়। নিহত সুমন নরসিংদী পৌর শহরের সংগীতা এলাকার সোবহান মিয়ার ছেলে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফীন জানান, আসামি গ্রেফতারে জেলা পুলিশের অভিযান চলছে। মামলা প্রক্রিয়াধীন।
















