ঢাকা ১২:১০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

নতুন লুকে সালমান, কারণ কী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ৪৮০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।।

বলিউড ভাইজান সালমান খান ‘সিকান্দার’ সিনেমার পর এবার নতুন লুকে হাজির হলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে, এতে দেখা যাচ্ছে সালমান তার চেহারার আমূল পরিবর্তন এনেছেন। এ ছবিটি শেয়ার করেছেন তার ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সাজন। ছবিতে অভিনেতাকে একটি কালো টি-শার্টে দেখা যাচ্ছে।

সালমান খান ‘সিকান্দার’ মুক্তির পর থেকেই নিজের ফিটনেসের দিকে বিশেষ নজর দিয়েছেন। তিনি প্রায়শই তার ওয়ার্কআউট করার ছবিও শেয়ার করেন। আর এটাই ভাইজানের নতুন লুক। দেখে মনে হচ্ছে, সালমান নিজেকে একটি সিনেমার জন্য প্রস্তুত করছেন। তিনি তার অসাধারণ শারীরিক পরিবর্তন দিয়ে তার অনুরাগীদের চমকে দিতে যাচ্ছেন। সালমান খানের বদলে যাওয়া স্টাইল শেয়ার করেছেন তার ‘রেস থ্রি’র সহ-অভিনেতা সজন। ছবিতে অভিনেতার সঙ্গে দেখা যায় আরও কয়েকজন সদস্যকে। কালো টি-শার্টে সালমান গলায় চেইন ঝুলিয়েছেন। তার হাতে একটা আংটিও রয়েছে। পরিবর্তন হয়েছে অভিনেতার হেয়ার স্টাইল।নেটিজেনরা এ ছবি নিয়ে বিভিন্ন মন্তব্য করছেন। একজন লিখেছেন, ‘ভাইজান ফর্মে ফিরে আসছেন’, অন্য একজন লিখেছেন, ‘সালমানকে খুব হট লাগছে’, অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, সালমানকে তার বয়সের চেয়ে ২০ বছরের ছোট দেখাচ্ছে।’ ‘ভাইজান নিজস্ব ছন্দে ফিরে আসছেন।’ -এমনটাও বলছেন একজন।একটি সূত্র জানাচ্ছে, রণশক্তির সিনেমায় দেখা যাবে সালমান খানকে। সে সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করছি। একটি সূত্র বলছে, ‘গালওয়ান’ উপত্যকা নিয়ে একটি দেশাত্মবোধক সিনেমা নির্মিত হতে যাচ্ছে। এটা আসল সেনা অফিসার কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর উপর ভিত্তি করে তৈরি হবে।চরিত্রটি সালমানের জন্য সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। অভিনেতা তার চলচ্চিত্র ক্যারিয়ারে এখন পর্যন্ত এমন কোনো চরিত্রে অভিনয় করেননি। সিনেমাটি নির্মাণ করছেন অপূর্ব লাখিয়া। সবকিছু ঠিক থাকলে আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে জানা গেছে।

ট্যাগস :

নতুন লুকে সালমান, কারণ কী

আপডেট সময় : ০২:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫