সংবাদ শিরোনাম :
নতুন বছরে প্রকাশ্যে লোকসংগীত “আল্লাদী”
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৬:১৯:০৪ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ২৫১ বার পঠিত

বিনোদন ডেস্ক:
দীর্ঘ প্রতিক্ষার পর ১ জানুয়ারি সোমবার ‘হাসান মিউজিক’ ইউটিউব চ্যালেনে প্রকাশিত হয়েছে এ বছরের নতুন লোকসংগীত “আল্লাদী”। সম্পূর্ণ পল্লী ধাচের এই গানটি- রশিদুল হাসানের কথা, সুর ও পরিচালনায় তার সাথেই দ্বৈত কন্ঠে গানটি গেয়েছেন দেশ বরেণ্য জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা ।
গানটি কম্পোজ করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক, গীতিকার, সুরকার ও শিল্পী জিএম রহমান রনি, রশিদুল হাসানসহ গানটি পরিচালনা করেছেন সহ-পরিচালক আমির হামজা।
মিউজিক ভিডিওতে অভিনয় করেছে রোম বাদশা এবং মুন্নি কাজী । ক্যামেরা পরিচালনা করেছেন চিত্রগ্রাহক এনডি দূর্জয়।

















