ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি Logo আইরিনের দুর্দান্ত হ্যাটট্রিকে সিঙ্গাপুরের বিপক্ষে জয়, ফাইনালে বাংলাদেশ Logo জুলাই অভ্যুত্থানের সঙ্গে মুক্তিযুদ্ধের তুলনা করাটাই অন্যায়: ফজলুর রহমান

নওগাঁয় বিধবার বাড়ীতে হামলা ও ভাংচুর এর দায়ে প্রতিকার চেয়ে আর্তনাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৩০৮ বার পঠিত

রাশেদুজ্জামান,নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরের পার নওগাঁ (ধোপা পাড়া) মহল্লায় বিধবার বাড়ি ভাংচুর ও মেইন গেটে তালা পথ বন্ধ করার অভিযোগ উঠেছে মাসুদ করিম আলমগীরের বিরুদ্ধে। দীর্ঘ দের বছর থেকে বাড়িটি ভাংগা অবস্থায় তালা বদ্ধ পথটি বন্ধ থাকায় তার পকেট গেট দিয়ে নিজ বাড়িতে যাতায়াত করতে হচ্ছে। গবড়চোপা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত মোজাম্মেল হোসেনের স্ত্রী এই রেহেনা পারভিন। বিষয়টি নিয়ে আর্তনাদকারি পৌরসভার মেয়র বরাবর দরখাস্ত প্রদান ও সদর মডেল থানায় সাধারন ডাইরী প্রদান করেন নওগাঁ সদর মডেল থানার জিডি নং ১০৫০ তাং ২০.১২.২১ইং।
জানা গেছে, গত ১৯৯১ সালে প্রাথমিক শিক্ষা সমিতির কাছ থেকে একতলা বাড়ি সহ ৩ শতক জমি রেহেনার স্বামী মোজাম্মেল হোসেন ক্রয় করে পরবর্তীতে শহরের পার নওগাঁ (ধোপা পাড়া) মহল্লায় পৌর বিধান অনুযায়ী প্লান পাশ করে দো-তলা বাড়ি তৈরি করে বিধবা রেহেনা পারভীনসহ পরিবারের সকল সদস্য শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিলেন। তার বাড়িটি প্রতিবেশী মাসুদ করিম আলমগীরের বাড়ির সংলগ্নে। তাদের দুই বাড়ির মাঝখানে যাতায়াতের সরু পথ। ওই পথ দিয়ে তাকে বাড়িতে আসা-যাওয়া করতে হয়। জমি সংক্রান্ত জের ধরে জোরপূর্বক দখলের চেষ্টায় মেইন গেটে তালা বদ্ধ করে বাড়ি ভাংচুর করে পথটি বন্ধ করে দিয়েছে। অভিযোগের বিষয়টি তুলে ধরে প্রথম আলো,দৈনিক বগুড়া,সোনার দেশ,সহ দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। বিধবা রেহেনা পারভিন আর্তনাদ করে বলেন, ‘১৯৯১ সালে একতলা বাড়ি সহ ৩ শতক জমি কিনে বসবাস করে আসছি। আমাদের বাসার মেইন গেটে তালা দেওয়ার কারনে পরিবারের সকল সদস্যর জীবন ঝুকির মুখে থাকে। নানা দপ্তরে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছিনা এ স্বাধীন দেশের নাগরিক ও একজন শিক্ষকের স্ত্রী হয়ে ও নানান হুমকির সাথে জীবন পার করতে হচ্ছে। মেইন গেটে তালা থাকায় ভারি আসবাবপত্র কেনার ইচ্ছে থাকলেও নিতে পারছিনা আমরা কার কাছে গেলে প্রতিকার পাবো স্বামী মারা যাবার পর থেকে ও এই দুর্দিনে নিজেকে খুব অসহায় মনে হয়। ভাঙ্গা অংশ মেরামত ও তালা মিস্ত্রী দিয়ে খুলতে গেলে পার্শবর্তি মাসুদ করিম আলমগীর বাধা সৃষ্টি করে। ছেলের মটর সাইকেলটি বাসায় নিতে না পারায় দের বছর ধরে গ্যারেজে রাখা হচ্ছে। আত্মীয় স্বজন আমাদের বাসায় আসতে চায়না। আরও হুমকি আসছে এবার দো-তলা ভেঙ্গে ফেলা হবে। সংশ্লষ্ট কর্তৃপক্ষের কাছে সহযোগিতা চাচ্ছি।’
নওগাঁ সদর মডেল থানার ডাইরী সুত্রে জানা যায়,রেহেনা পারভীন স্বামী মৃত মোজাম্মেল হোসেন সাং পার নওগাঁ ধোপা পাড়া ওয়ার্ড নং ৭ থানা ও জেলা নওগাঁ এর স্থায়ী বাসিন্দা। গত ২০.১২.২১ তারিখে উক্ত থানায় হাজির হইয়া আলম ও তার পুত্র সরণ সহ-অজ্ঞাত লোকজনের বিরুদ্ধে বসত বাড়ি ভাঙ্গচুর, প্রাণনাশের হুমকি চলাচল বাঁধাগ্রস্থর একটি সাধারন ডাইরি করেন যাহার জিডি নং ১০৫০তাং ২০.১২.২১ ইং।
এ বিষয়ে অভিযুক্ত আলমের কাছে সরজমিনে জানতে গেলে অভিযোগ অস্বীকার করে বলেন, ভাঙ্গা অংশ গুলো পৌর কর্তৃপক্ষ এসে ভেঙ্গে দিয়ে যায়।
পৌর কর্তৃপক্ষের নোটিশ সুত্রে জানা যায়, বিবাদীর আবেদন ও সিনিয়র সহকারী জজ নওগা সদর আদালতে ২৫৫/২০১৮ মামলা মোকদ্দমা চলমান থাকায় পৌরসভার সকল কার্যক্রম স্থগিত রাখা হইল ।
স্মারক নং ১০৭৩ নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান বলেন,‘বিষয়টি সোসাল মিডিয়ায় দেখেছি। খতিয়ে দেখতে হবে যেহুতু জমি সংক্রান্ত বিষয় আমরা হস্তক্ষেপ করতে পারি না। তবে,আমাদের যদি কিছু করণীয় থাকে আইন সম্মত হলে অবশ্যয় আমরা ব্যবস্থা নেব।’

নওগাঁয় বিধবার বাড়ীতে হামলা ও ভাংচুর এর দায়ে প্রতিকার চেয়ে আর্তনাদ

আপডেট সময় : ০৫:৫৭:১২ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩