ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

ধূমপান মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ায়!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩ ২৭৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারা বিশ্বে মুখের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। ধূমপান, তামাক সেবন এই মারণ রোগের ঝুঁকি বাড়ায়। তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে মুখের ক্যান্সার সম্পূর্ণ নিরাময় করা যায়।

ঠোঁট, জিহ্বা, গালের ভেতরের অংশ, মাড়ি, মুখের শক্ত ও নরম তালু, গলার নিচের অংশ, মুখের এই অংশগুলো ক্যান্সারে বেশি আক্রান্ত হয়। তামাকজাত দ্রব্যের পাশাপাশি অ্যালকোহল সেবনও মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

তামাকজাত দ্রব্য ছাড়াও হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) সংক্রমণ, ওরাল ক্যান্সারের পারিবারিক ইতিহাস, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, অপুষ্টি ইত্যাদি কারণেও মুখের ক্যান্সার হতে পারে।

যেসব উপসর্গ দেখলে মুখের ক্যান্সার সম্পর্কে সতর্ক হবেন-

গালের ভিতরে ফোলা অংশ:গালের নিচের দিকে কিংবা গলায় কোনো ফোলা অংশ যা বাইরে থেকে বোঝা যাচ্ছে, কিন্তু কোনো ব্যথা নেই বললেই চলে, এমন উপসর্গ দেখলে সতর্ক হতে হবে।

গলা ব্যথা:সর্দি বা ভাইরাল ইনফেকশন হলে গলায় ব্যথা হয়, গিলতেও অসুবিধা হয়। কিন্তু সেই ব্যথা স্বল্পস্থায়ী। দীর্ঘ সময় পরে ব্যথা না গেলে সাবধান হন।

মাংসের পিণ্ড:মুখের ভেতরে যদি কোনো ব্যথাহীন মাংসপিণ্ড দেখা দেয়, বা সেটি ক্রমশ বড় হয় তাহলেও সেটি হতে পারে ক্যানসারের লক্ষণ।

সাদা বা লালচে দাগ:মুখে সাদা বা লাল দাগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষ করে তিনি যদি ধূমপায়ী হন বা তামাকজাতীয় দ্রব্যে আসক্ত হন, তাহলে চিন্তাটা বেশি। লিউকোপ্লাকিয়া অর্থাৎ সাদা দাগ ক্যান্সারের প্রাথমিক লক্ষণ।

জিভ নাড়াতে অসুবিধা:জিহ্বা নাড়াতে অসুবিধার লক্ষণগুলিও উদ্বেগের কারণ হতে পারে। কথা বলার সময় জিহ্বা ব্যথাও মুখের ক্যান্সারের লক্ষণ হতে পারে।

ধূমপান মুখের ক্যানসারের ঝুঁকি বাড়ায়!

আপডেট সময় : ০২:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩