ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের DFO আমিনুলের বিরুদ্ধে ১৬ দফা অনিয়মের অভিযোগ, অপসারণসহ পাঁচ দফা দাবি Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী

দাঁড়িয়ে পানি পান করে বিপদ বয়ে আনছেন না তো?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৯৫১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

পানি পান আমাদের স্বাস্থ্যের জন্য অপরিহার্য। পানি পান করার সময় দাঁড়িয়ে পান করার চেয়ে বসে পান করাই উত্তম। কিন্তু আমরা অনেকেই এ বিষয়ে সচেতন নই। আমাদের শরীরের তাপমাত্রা বজায় রাখা সহ শরীরের অনেক কাজেই পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানি শুধু আমাদের তৃষ্ণা মেটায় না, শরীরের সঠিকভাবে কাজ করছে কি না তাও নিশ্চিত করে। সুস্বাস্থ্য বজায় রাখতে আমাদের পানি পান করার সঠিক উপায় জানা উচিত।

বিশেষজ্ঞদের মতে, দাঁড়িয়ে পানি পান করা শরীরের জন্য মোটেও ভালো নয়। তার বেশ কয়েকটি কারণও আছে।

বদহজম: দাঁড়িয়ে পানি পান করা আপনার পরিপাকতন্ত্রের ক্ষতি করতে পারে। কারণ দাঁড়িয়ে পানি পান করলে তা খাদ্যনালীর মধ্য দিয়ে প্রচণ্ড শক্তি ও গতিতে সরাসরি পেটের নিচের দিকে চলে যায়, যা ক্ষতিকর। এর ফলে টক্সিন বৃদ্ধি পায় এবং বদহজম হয়।

আর্থ্রাইটিসের প্রভাব: দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুত পানি পান করলে বদহজম বাড়ে এবং শরীরের জয়েন্টগুলোতে তরল জমা হয়, আর্থ্রাইটিস সৃষ্টি করে যা গাউটের সমস্যা এবং জয়েন্টের ক্ষতি হতে পারে।

ফুসফুসের ঝুঁকি: দাঁড়িয়ে পানি পান করলে প্রয়োজনীয় পুষ্টি ও ভিটামিন লিভার ও পরিপাকতন্ত্রে পৌঁছায় না। যখন আপনি দাঁড়িয়ে পানি পান করেন, তখন এটি খুব দ্রুত সিস্টেমের মধ্য দিয়ে চলে যায়, যা অক্সিজেনের মাত্রা ব্যাহত করে। এটি আপনার ফুসফুস ও হার্টের কার্যকারিতাকে ঝুঁকিপূর্ণ করে তোলে।

কিডনির সমস্যা: বসে থাকা অবস্থায় আমাদের কিডনি ভালোভাবে ফিল্টার করতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে উচ্চ চাপে তরল পদার্থ পরিস্রাবণ ছাড়াই পেটের নিচে চলে যায়। এর ফলে পানি মূত্রাশয়ে স্থির হয়ে পানির জীবাণু কিছু কিছু ব্লাডারে থেকে যায়। এতে কিডনির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এটি মূত্রনালীতে রোগের সৃষ্টি করতে পারে।

তাহলে পানি পান করবেন কিভাবে?
পানি পান করার সঠিক উপায় হলো পানি পান করার সময় আপনার পিঠ সোজা করে বসা। রাস্তার কোথাও পানি পান করলেও এক জায়গায় বসে খাবেন। এইভাবে পুষ্টি মস্তিষ্কে পৌঁছায় এবং মস্তিষ্কের কার্যকলাপ উন্নত করে।

দাঁড়িয়ে পানি পান করে বিপদ বয়ে আনছেন না তো?

আপডেট সময় : ০৫:৩০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪