ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

তৃতীয় শ্রেণীর শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ২৬২ বার পঠিত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা বাগান এলাকার হাজারীবাগে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণকারী শিশুটির ফুফা বলে জানা গেছে। এঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত মো. হানিফকে (৫৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ধর্ষিতা শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পুলিশ ও আত্মীয়দের বরাতে জানা গেছে, বুধবার ১৭ মে বিকেল সাড়ে ৫টার দিকে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া (১০) বছরের মেয়েটি পার্শ¦বর্তী নজরুলের বাড়িতে প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে মো. হানিফ (৫৮) তাকে লিচু ও টাকা দেয়ার লোভ দেখিয়ে কাদির মিয়ার লেবু বাগানের একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এসময় সে মেয়েটিকে ২০ টাকাও দেয়। পরে মেয়েটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে এবং পরিবারের লোকজনদের সব খুলে বলে শিশু বাচ্চাটি। ঘটনা শোনার পর পরিবারের লোকজন তাকে নিয়ে রাত ৯টায় দিকে কমলগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর আসামি হানিফকে শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে এসআই অনিক রঞ্জন দাস রাত সাড়ে ১০ টার দিকে গ্রেপ্তার করেন।
শিশুটির চাচার বরাত দিয়ে জানান, বর্তমানে মৌলভীবাজার সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে হাজারিবাগ এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। দোষীর দৃষ্টান্তকারী শাস্তির দাবি জানান তিনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অনিক রঞ্জন দাস জানান, গোপন তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির ব্যবহার করে আসামি মো. হানিফকে শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। আসামি হানিফ পালিয়ে যাওয়ার চেষ্টা রেলস্টেশনে অপেক্ষমান ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হানিফ মেয়েটিকে ডেকে নিয়ে যাবার কথা স্বীকার করে বলেছে, সে মেয়েটির ফুফা হয়।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আইননুয়ায়ী দোষী ব্যক্তিকে মামলা দায়েরের মাধ্যমে আজ আদালতে প্রেরণ করা হবে।

তৃতীয় শ্রেণীর শিশু ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:১০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩