ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় এমপির ভাতিজা পরিচয়ে দাপট, সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা দাবি Logo আপনি আওয়ামীগের চোর, সরাইল থানার ওসিকে রুমিন ফারহানা Logo মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় পলাশ উপজেলা প্রেসক্লাবে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জের নিমগাছী মৎস্য প্রকল্পের খুঁটি-তার ব্যক্তিগত বাসায় নেওয়ার অভিযোগ, জব্দ করে ইউপি চেয়ারম্যান Logo ইউপি সদস্য প্রার্থী আব্দুল হালিম হাওলাদারের যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়কের পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন! Logo পূজামণ্ডপ পরিদর্শনের পর ফেসবুক পোস্ট ঘিরে বিতর্কে রুমিন ফারহানা Logo বিয়ের প্রলোভন ও অশ্লীল ভিডিওর ভয় দেখিয়ে নারী নির্যাতন: পটুয়াখালীতে জাহাঙ্গীর গাজীর বিরুদ্ধে ভূক্তোভূগীর সংবাদ সম্মেলন। Logo ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ Logo সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে? বিরোধী দলীয় নেতার প্রশ্ন

তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূলশক্তি: খাদ্যমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩ ২২১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। সে কারনে ভবিষ্যৎ গড়তে নিজের প্রতি তাদের অধিক যত্নবান হতে হবে।
শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য তোমাদের কাজ করতে হবে।
আজ দুপুরে নওগাঁ কনভেনশন সেন্টারে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সন্তান যেন অসৎ সঙ্গে না জড়ায়, সেদিকে লক্ষ্য রাখবেন। সন্তান স্কুল কলেজে যাচ্ছে কিনা, পড়ালেখা করছে কি না তার খোঁজখবর প্রতিনিয়ত রাখবেন।
তিনি আরও বলেন, ডিজিটাল বাংলাদেশে এখন নানা কাজে প্রযুক্তি ব্যবহার করতে হয়। মোবাইল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ থেকে দেশকে স্মার্ট বাংলাদেশে পরিনত করার কাজ শুরু করেছেন। তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূল শক্তি।
মন্ত্রী বলেন, জীবন সংগ্রামে টিকে থাকতে হলে ডিরেইলড হলে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। কোন সমস্যা তৈরি হলে অভিভাবক ,শিক্ষক বা বন্ধুদের সাথে শেয়ারিং বাড়াতে হবে।
এফবিসিসিআইয়ের পরিচালক ও নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আইন ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মিল্টন রায়, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান টুনু এবং নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির রহমান রেজভী।
অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ৭৫০ শিক্ষার্থীকে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।

তরুণ মেধাবী শিক্ষার্থীরাই হবে স্মার্ট বাংলাদেশের মূলশক্তি: খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩