ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

ঢালিউডে অপুর তিন বোন!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠেছে আরেক অভিনেত্রী পরীমণির। রয়েছেন অভিনেত্রী তমা মির্জাও। এবার সেই কাতারে যোগ দিলেন আরেক বর্তমান অভিনেত্রী পূজা চেরিও।

সোমবার (১৩ নভেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানের মহড়া অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অপু বিশ্বাস।

‘কোটি টাকার কাবিন’ খ্যাত এই অভিনেত্রী বলেন, পরীমনি মেজ, তমা মির্জা সেজ ও পূজা চেরি আমার ছোট বোন। আমার বোনেরা সুন্দর, তাই আমিও সুন্দর।

অপু আরও বলেন, আমরা সব সময় একে অপরের সঙ্গে যোগাযোগ রাখি। ফোনে কথাও হয়। ওরা সন্তান নিয়ে মাঝেমাঝে অনেক কিছু বুঝে উঠতে পারে না। তখন আমাকে ফোন করে জানতে চায়। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয় বিধায় সম্পর্কটাও সুন্দর আছে।

তার পাশে থাকা পূজা চেরি বলেন, আমি অপু দিদির ছোট বোন। আমরা প্রথমবারের মতো একসঙ্গে একটি সাক্ষাৎকার করছি।

পূজা চেরি সম্পর্কে অপু বিশ্বাস বলেন, ‘নূরজাহান’ ছবিতে পূজা যা করেছে তা আমিও হয়তো করতে পারতাম না। একজন নিখুঁত নায়িকার সংজ্ঞা দিতে হলে আমি পূজা চেরির কথাই বলব।

ঢালিউডে অপুর তিন বোন!

আপডেট সময় : ০৫:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩