ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩ ৩৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৬৬০ জন।

সোমবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রোববার (৮ অক্টোবর) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণের কারণে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২ হাজার ৬৬০ জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৬৪৯ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ১১১ জন। একই সময়ে মারা যাওয়া ১০ জনের মধ্যে ছয়জন ঢাকার বাসিন্দা এবং চারজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ২২৪ জন। এর মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৮৮৩ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৭ হাজার ৩৮১ জন।

চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৯৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার ৬৯১ জন এবং ঢাকার বাইরের ৪০৫ জন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৩০ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এদের মধ্যে ৭১৩ জন ঢাকার বাসিন্দা এবং ১,৯১৭ জন ঢাকার বাইরে।

এ বছর ২১৬,৩০৮ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৮৫ হাজার ৩৯৬ জন এবং ঢাকার বাইরে ১৩০ হাজার ৯১২ জন।

ঢাকাসহ সারাদেশের হাসপাতালে বর্তমানে আট হাজার ৮২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ৭৫৬ জন এবং ঢাকার বাইরে ৬ হাজার ৬৪ জন।

ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু

আপডেট সময় : ০৯:০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০২৩