ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ Logo মজুরি বোর্ড – ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো Logo ভিভো ভি৮০-এর রং, ডিজাইন ও ক্যামেরায় মুগ্ধ হবে সবাই! Logo স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি Logo রামায়ণে মুসলিম আমেজের গান, জবাব দিলেন এ আর রহমান Logo নাহিদার অধিনায়কত্বের শুরুতেই দলে ফিরলেন সুমনা Logo ইসরায়েলবিরোধী বিক্ষোভে উত্তাল থাইল্যান্ড Logo আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকার আছে পুলিশের

ডুয়েট শিক্ষক নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৪৮৯ বার পঠিত

গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষক রাম কৃষ্ণ সাহার নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও শোক র‌্যালী করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে ডুয়েটের প্রধান ফটকের সামনে ঢাকা-শিমুলতলী সড়কে এসব কর্মসূচী পালন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, রাম কৃষ্ণ সাহা বিশ্ববিদ্যালয়ের নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। তাঁর মতো একজন মেধাবী শিক্ষকের অকাল প্রয়াণ বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য অপূরণীয় ক্ষতি। শুধু প্রভাতী-বনশ্রী পরিবহনের দ্রুত গতির বাসের সজারো ধাক্কায় রাম কৃষ্ণ সাহার মৃত্যু হয়নি, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে দাবি তাদের।

পক্ষপাতহীন তদন্ত দাবি করে তাঁরা আরো বলেন, আমাদের আশঙ্কা এ ঘটনার সুষ্ঠু ও নিরেপক্ষ তদন্ত বাঁধাগ্রস্থ হতে পারে। ভবিষ্যতে এ ধরনের ক্ষতির ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. হিমাংসু ভৌমিক, ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. নজরুল ইসলাম।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগ আলী উড়াল সড়কে প্রভাতী-বনশ্রী বাসের ধাক্কায় নিহত হন স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক রাম কৃষ্ণ সাহা। আয়ুশী নামে ২ বছর বয়সী তাঁর এক কন্যা সন্তান রয়েছে।

ডুয়েট শিক্ষক নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি

আপডেট সময় : ০৭:৫৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪