ট্রাফিক তেজগাঁও বিভাগের মৌসুমি ফল উৎসব উদযাপন
- আপডেট সময় : ০৮:৫১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩ ৮৩৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ প্রতিবেদক :
ঢাকার চাকা সচল রাখতে অহর্নিশ পরিশ্রম করা ট্রাফিক পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে মৌসুমি ফল উৎসব উদযাপন করলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগ। ১০ জুন শনিবার ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ এর পরিকল্পনায় অফিস ক্যাম্পাসে মৌসুমি ফল উৎসবের আয়োজন করা হয়।
মৌসুমি ফল উৎসবের অংশ হিসেবে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, টিআই, সার্জেন্ট ও কনস্টেবলসহ সকল সদস্যদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মৌসুমি ফল খাওনো হয়।পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য শুভেচ্ছা উপহার হিসেবেও ফল পাঠানো হয়।
ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ জাহাঙ্গীর আলমের সার্বিক তদারকি ও সঞ্চালনায় মৌসুমি এ ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপ-পুলিশ কমিশনার মোঃ সাহেদ আল মাসুদ উপস্থিত সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সকল উৎসবে পরিবারের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



















