ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

‘টাইগার-৩’ সিনেমায় যে রূপে আসছেন ইমরান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৯৪ বার পঠিত

বিনোদন ডেস্ক :
বলিউড ভাইজান সালমান খানের ‘টাইগার-৩’ সিনেমা দেখতে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে ইমরান হাশমিকে দেখা যাবে। তাকে নির্মাতা একটি বড় চমক হিসেবেই রেখেছিলেন।
যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন এ সিনেমায় ইমরানকে আতিসের চরিত্রে দেখা যাবে বলে নিজেই জানিয়েছেন এ নায়ক। অন্যদিকে সালমান খানকে এ সিনেমায় অবিনাশ সিং রাঠোরের চরিত্রে দেখা যাবে।
ইমরানকে এ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে। নিজের চরিত্র নিয়ে ইমরান বলেছেন, ‘আতিসের চরিত্রটাকে পর্দায় তুলে ধরা আমার কাছে বেশ উপভোগ্য। আমার চরিত্রটার টাইগারের ওপর এতটাই রাগ যে তাকে শেষ করার জন্য যে কোনো কাজ করতে প্রস্তুত। এ চরিত্রটার বিশেষত্ব হলো, এর সবচেয়ে সেরা অস্ত্র মাথা।’
তিনি আরও বলেন, ‘আতিস যে কী কীভাবে টাইগারকে শেষ করার ছক কষে, সেটাই এই চরিত্রের মূল আকর্ষণ। সম্পূর্ণ একটি পরিকল্পনা করে এই চরিত্র টাইগারের কীভাবে বিরোধিতা করে সেটা দেখার। আতিস জানে, টাইগার শেষ মানুষ, যে ভারতের জন্য জীবন দিয়ে দিতে পারে। আর সেই কারণেই টাইগারকে সরাতে চায় আতিস।’
এ সিনেমায় টাইগারের ভূমিকায় ফিরছেন সালমান খান। সঙ্গে তার স্ত্রী জোয়া অর্থাৎ ক্যাটরিনা কাইফ। এবার ‘টাইগার-৩’ সিনেমায় নেতিবাচক চরিত্রে দেখা যাবে ইমরান হাশমিকে। ট্রেলারেই প্রথম ঝলক মিলল তার লুকের। তাও একেবারে শেষে গিয়ে। দীর্ঘদিন পর বড়পর্দায় একেবারে অন্য ধরনের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি।
ইমরানকে নিয়ে তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের আলোচনা। পুরোপুরি অ্যাকশনে ভরপুর এ ট্রেলার উত্তেজনার ছড়িয়েছে ভক্তদের মাঝে। চোখ ধাঁধানো স্টান্ট, অবলীলায় করতে দেখা গেল ক্যাটরিনাকে যা অবশ্যই নজরকাড়া। তবে এবার লড়াই কেবল দেশের জন্যই নয়, এর সঙ্গে মিশবে ব্যক্তিগত টানাপোড়েনও।

ট্যাগস :

‘টাইগার-৩’ সিনেমায় যে রূপে আসছেন ইমরান

আপডেট সময় : ০৭:৫৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩