ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন Logo প্রিয় অভিনেত্রীকে দেখতে ভিড়, হুড়োহুড়িতে গাড়িতে পাথর ছুড়ল ভক্তরা Logo এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায়

ঝগড়া করতে করতেই মুশফিক-সাদিয়ার প্রেম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ৪৯৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

একটি বিয়েবাড়ি। সাজসজ্জায় ব্যস্ত দুই ইন্টেরিয়র ডিজাইনার তিতির ও সাদমান। হঠাৎ করেই দেখা তাদের। তারপর বেঁধে যায় দ্বন্দ্ব। তাদের ঝগড়া থেকেই ধীরে ধীরে গড়ে ওঠে এক মিষ্টি প্রেমের গল্প। এমনই এক কাহিনি নিয়ে আসছে ঈদে প্রচার হবে বিশেষ নাটক ‘মন মানে না’।

নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও সাদিয়া আয়মান। পরিচালনায় আছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য রচনা করেছেন মেজবাহ উদ্দীন সুমন। প্রযোজনায় রয়েছে এসকে সাহেদ আলী পাপ্পুর প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি।

গল্পের শুরুতে দেখা যাবে, তিতির এসে অবাক হয়ে জানতে পারে একই বিয়েবাড়িতে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করছে আরও একটি প্রতিষ্ঠান। প্রতিপক্ষ হিসেবে হাজির হয় সাদমান। তার আচরণ প্রথম থেকেই তিতিরের জন্য অসহ্য! তারা কেউ কাউকে কাজ করার সুযোগ দিতে রাজি নয়।

পরে জানা যায়, হবু দম্পতি মামুন ও দীপা যৌথভাবে আয়োজনটি করছে। খরচ ভাগাভাগির চিন্তায় দুই প্রতিষ্ঠানকে আলাদাভাবে দায়িত্ব দিয়েছে তারা। কিন্তু পেশাদার দ্বন্দ্ব থেকে শুরু হওয়া বিরোধ একসময় এমন জায়গায় পৌঁছায় যেখানে কাজের চেয়ে বড় হয়ে ওঠে আবেগ।পরিচালক জানান, ‘গল্পের মূল দুটি চরিত্রের শুরুটা শুধুই দ্বন্দ্ব দিয়ে হলেও, ধীরে ধীরে দুই চরিত্রের মধ্যকার সম্পর্ক বদলায়। সেই বদলের মধ্য দিয়েই এগিয়ে যায় গল্প।’

ট্যাগস :

ঝগড়া করতে করতেই মুশফিক-সাদিয়ার প্রেম

আপডেট সময় : ০৩:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫