জীবনে ২০ বারের মতো প্রেমে পড়েছেন নুসরাত ফারিয়া!
- আপডেট সময় : ০৫:২৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
নুসরাত ফারিয়া বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা। সম্প্রতি মিডিয়ার একটি বিনোদন অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি। এ সময় নানা কথার মাঝে নিজের ভালোবাসার কথাও জানান তিনি।
‘প্রেমি ও প্রেমী’ ছবির এই অভিনেত্রী জানান, তিনি জীবনে ২০ বারের মতো প্রেমে পড়েছেন।
নুসরাত ফারিয়ারও মনে আছে তার জীবনের প্রথম প্রেমপত্রে কী লেখা ছিল। তিনি বলেন, “সেটি ছিল একটি গান। এর শিরোনাম ‘লিভিং অন এ জেট প্লেন’ (মার্কিন গায়ক জন ডেনবারের লেখা ও গাওয়া) পুরো গানটি লিখে পাঠিয়েছিলেন তাকে।” তবে চিঠিটি কে পাঠিয়েছিল তা জানাননি এই অভিনেত্রী।
এ ছাড়াও প্রোগ্রামে জানতে চাওয়া হয় নুসরাতের প্রিয় রং, খবারসহ নানান বিষয়ে। নুসরাত বলেন, তার প্রিয় রং সাদা, প্রিয় খাবার জাপানিজ, প্রিয় পোশাক- কমফোরটেবল যে কোনো কিছু। নুসরাত আরও জানান, তার পছন্দের জায়গা ইস্তানবুল।
অনুষ্ঠানের এক পর্যায়ে কথায় কথায় উঠে আসে তার স্কুল-কলেজের বিষয়টিও। শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজে পড়েছেন তিনি। আরও জানিয়েছেন স্কুলে একাবার ফেল করেছেন, অসুস্থাতার কারণে। নুসরাত ছিলেন বেশ স্মার্ট স্টুডেন্ট। অংকে সবসময় ৮০ এর ওপরেই নম্বর পেতেন।
নুসরাত ফারিয়াকে শেষ দেখা গিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।
ছবিটি নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী বলেন, আমার মনে হয় ভবিষ্যতে আর কখনো অভিনয় না করলে কোনো আফসোস থাকবে না। এই চরিত্রে অভিনয় করার সুযোগটা আমার জন্য বড় পাওয়া।

















