ঢাকা ০৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০ Logo মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন

জামিন পেলেন অভিনেত্রী মাহিয়া মাহি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৩৮৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারির মামলায় গ্রেফতার অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন আদালত। শনিবার (১৮ মার্চ) বিকেল ৫টায় গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন তার জামিন মঞ্জুর করেন।

মাহিয়া মাহির আইনজীবী অ্যাডভোকেট আনোয়ার সাদাত সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহিয়া মাহি ওমরাহ পালনের সময় জানতে পারেন তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। যার কারণে তিনি দেশে ফিরেছেন। এছাড়া, তিনি ৯ মাসের গর্ভবতী এবং একজন সেলিব্রিটি, তাই তার পালিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। এই তিনটি বিষয় বিবেচনা করে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
অ্যাডভোকেট সাদাত আরও জানান, তাকে আগে আদালতে তোলা হলেও তার জামিন চাওয়া হয়নি। এ কারণে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন আমরা জামিন চাই এবং বিচারক তা মঞ্জুর করেন। আশা করছি, রাতেই তিনি কারাগার থেকে মুক্তি পাবেন।
এর আগে বিকেলে তাকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এ হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেফতার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার জিএমপির বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রোকন মিয়া বাদী হয়ে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলায় মাহির বিরুদ্ধে ফেসবুক লাইভে মানহানিকর তথ্য ছড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে। আর তার স্বামী রাকিব সরকারের বিরুদ্ধে কয়েক কোটি টাকার জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

জামিন পেলেন অভিনেত্রী মাহিয়া মাহি

আপডেট সময় : ০৭:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩