ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প Logo এসএসসিতে অকৃতকার্যদের উদ্দেশে শিক্ষামন্ত্রী: ‘ফলাফল তোমার পরিচয় নয়’ Logo ফ্যামিলি কার্ডের সুপারভাইজার তালিকায় বিতর্কিত ছাত্রদল নেতার নাম, উঠছে প্রশ্ন Logo বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা, প্রধান আসামি সিলেটে গ্রেফতার  Logo ৫০ বছর শুধু প্রেসক্লাবের উৎসব নয়, পুরো ব্রাহ্মণবাড়িয়াবাসীর উৎসব, এমপি শ্যামল  Logo ঝাড়খণ্ডে বিধানসভা ঘেরাও কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

জাতীয় সংসদ নির্বাচন:সারাদেশে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৪৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৮টি আসনে নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। দুটি আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি।

রোববার (২৬ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত তালিকা অনুযায়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংসদের তিনশ আসনের মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসন ছাড়া বাকি সব আসনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়।

এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ২৩ নভেম্বর থেকে ২৫ নভেম্বর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় আগামী নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়।

আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক পেতে ৩০০ আসনের বিপরীতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ৩ হাজার ৩৬৯ জন। প্রতি আসনে গড়ে ১১ জন এই ফরম কিনেছেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

জাতীয় সংসদ নির্বাচন:সারাদেশে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ০৬:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩