ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা Logo ছয় মাসের জন্য গাড়ি চালানোর নিষেধাজ্ঞায় সালাহ Logo ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম Logo ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন Logo বিশ্বের প্রথম কেইজ ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

জয়ের ব্যক্তিগত বিষয় ফাঁস করবেন অপু!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩ ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অভিনয় থেকে এখন শাহরিয়ার নাজিম জয়কে উপস্থাপনায় বেশি দেখা যায়। বিভিন্ন সময়ে তারকাদের নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে জয় তকারকাদের ব্যক্তিগত প্রশ্ন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি করেন। তারকারা তার প্রশ্নের জন্য অপ্রস্তুত হয়ে পড়েন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়কে সতর্ক করেছেন অপু বিশ্বাস। বললেন, ‘আপনি নিজে একজন নায়ক। আমার সঙ্গেও অভিনয় করেছেন। অথচ আমাকে নিয়েও হাসাহাসি করেছেন। অথচ আপনার ব্যক্তিগত বিষয়েও আমি সবকিছু জানি। ফাঁস করে দেব সব? কাগজপত্রও আছে আমার কাছে।’

এক টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেন অপু। তার আগে তিনি বলেন, ‘শাহরিয়ার নাজিম জয় হয়তো কোন স্পন্সরের ভিত্তিতে এ ধরনের অনুষ্ঠান পরিচালনা করছেন। তারকাদের ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেন। যদি তারা উত্তর দিতে রাজি না হন তবু জোর করতে থাকেন সেটে বসে। এতে অতিথিরা অপ্রস্তুত হয়ে পড়েন। এই কাজগুলো একটি অনুষ্ঠানের নিয়মের মধ্যে পড়ে না।’

পরে জয়কে পরামর্শ দিয়ে অভিনেত্রী বলেন, ‘অনুষ্ঠান করেন আপনার মেধা-বুদ্ধি দিয়ে। দয়া করে কাউকে খুশি করতে গিয়ে তারকাদের ডেকে এনে ছোট করবেন না। এটা আপনার দরকার নেই।’

জয়ের ব্যক্তিগত বিষয় ফাঁস করবেন অপু!

আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩