চাইলে সবসময়ই ভালোবাসা যায়, স্পেসিফিক দিন লাগে না:কিয়ারা
- আপডেট সময় : ০৫:০৩:০৪ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
কিছুদিন আগেই বিবাহিত জীবনের এক বছর পূর্ণ করেছেন অভিনেত্রী কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তবে প্রেমের সময় থেকে এখন পর্যন্ত জনপ্রিয় এই জুটির ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের জানার আগ্রহের শেষ নেই।
তারা কোথায় যাচ্ছে, তারা কী করছে, একে অপরকে কী উপহার দিচ্ছে তা জানার জন্য উন্মুখ ভক্তরা। কিয়ারও তার ভক্তদের মাথায় রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত নিজেদের আপডেট জানান দেন।
সম্প্রতি একটি হোটেলের উদ্বোধনে দুবাই গিয়েছিলেন কিয়ারা-সিদ্ধার্থ। সেখানে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। সেখানে তাদের বিবাহিত জীবনের পাশাপাশি ভালোবাসা দিবসে কী করছেন তারা?- এমন অনেক প্রশ্নের ই সম্মুখীন হন। কিয়ারাও হাসিমুখে প্রশ্নের উত্তর দেয়।
কিয়ারা বলেন, ‘ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস বা বিবাহবার্ষিকীর দিনটিই শুধু নয়। আমার কাছে পুরো মাসটাই স্পেশাল। চাইলে সবসময়ই ভালোবাসা যায়। তাই আমরা সবগুলো দিনই নতুন করে সাজাতে চেষ্টা করি। আনন্দে কাটানোর চেষ্টা করি। এমনকি সামনের দিনগুলোও বিশেষভাবে কাটিয়ে দিতে চাই।’
তবে শুধু কিয়ারা নন, নিজের ব্যক্তিগত জীবনকে সবসময় আড়ালে রাখা সিদ্ধার্থও মিডিয়ায় নিজের সম্পর্কে অনেক কিছু শেয়ার করেছেন।
উল্লেখ্য, চলতি বছরে বেশ কিছু জনপ্রিয় সিনেমা নিয়ে পর্দায় আসবেন কিয়ারা-সিদ্ধার্থ। এছাড়া শোনা যাচ্ছে বিয়ের পর প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন তারা।

















