ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩৬৩ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা।

আটককৃতরা হলেন, শিবগঞ্জ উপজেলার শ্যামপুর চৌধুরী পাড়ার মৃত তোহরুল ইসলাম ছেলে মিঠুন ওরফে সাগর (২৭) ও একই উপজেলার পুখুরিয়া এলাকার মৃত মোকসেদ আলী শেখের ছেলে সেবাদুল ইসলাম (৫০)।

এ বিষয়ে আজ দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, সোমবার সন্ধ্যা পৌণে ৬টায় মাইক্রোবাসযোগে মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান বিরোধি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আসগর আলীর নেতৃত্বাধীন সঙ্গীয় ফোর্স জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় পৌঁছালে সাগর ও সেবাদুলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অস্ত্র ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করায় তাদের শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পিস্তল-গুলিসহ আটক ২

আপডেট সময় : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪