ঢাকা ০১:২৬ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

চমক নিয়ে ফিরছে ব্ল্যাক প্যান্থার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ ৩১৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল পর্দায় ফিরে আসছে ‘ব্ল্যাক প্যান্থার ‘। তৃতীয় কিস্তিটি হবে আরও বেশি উপভোগ্য। অবশেষে মার্ভেল স্টুডিওস আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে ছবিটির ব্যাপারে। সেখানে জানানো হলো, এই ছবির প্রযোজক হিসেবে থাকবেন নেট মুর। মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফেইগি এই ঘোষণা দেওয়ার সময় মুরের প্রশংসা করেন। তিনি জানান, মুর এখন মার্ভেল থেকে বেরিয়ে ব্যক্তিগতভাবে প্রযোজনার কাজ করবেন। ফেইগি বলেন, ‘নেট মুর একজন অসাধারণ সহকর্মী। আমাদের সকলের খুব ভালো বন্ধু। তিনি ২০১০ সাল থেকে আমাদের দলের সদস্য ছিলেন। তার প্রভাব আমাদের গল্প বলার মধ্যে ধরা পড়বে। আমরা তাকে অনেক মিস করব। তবে আমরা তার পরবর্তী কাজ দেখার জন্য অপেক্ষা করছি। পাশাপাশি ‘ব্ল্যাক প্যান্থার ৩’ ছবিতে তার সঙ্গে আবারও কাজ করার সুযোগও পাচ্ছি।’ নেট মুর ২০১৮ সালের ‘ব্ল্যাক প্যান্থার’ এবং ২০২২ সালে এর দ্বিতীয় কিস্তি ‘ওয়াকান্ডা ফরএভার’ ছবির প্রযোজনা করেন। তিনি বলেন, ‘মার্ভেল স্টুডিওসে শুরু থেকেই আমি প্রযোজনার ব্যাপারে অনেক কিছু শিখেছি। আমি ভাগ্যবান যে এমন একটি দলের সঙ্গে কাজ করেছি যারা চলচ্চিত্র এবং গল্পের প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা রাখে। এখন আমি নতুন করে যাত্রা করছি নিজস্ব প্রযোজনার পৃথিবীতে। সেইসাথে ‘ব্ল্যাক প্যান্থার ৩’ এর মাধ্যমে আবারও ওয়াকান্ডার জগতে ফিরে আসতে যাচ্ছি। এর গল্প ও নির্মাণে অনেক চমক থাকবে।’ ‘ব্ল্যাক প্যান্থার’ চলচ্চিত্রটি মূলত ওয়াকান্ডার রাজা ত’চল্লাকে কেন্দ্র করে। তিনিই ব্ল্যাক প্যান্থার হিসেবে পরিচিত। এই চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত চ্যাডউইক বোজম্যান। তার অকাল প্রয়াণের পর ওয়াকান্ডা ফরএভার ছবিতে ত’চল্লার বোন শুরি ব্ল্যাক প্যান্থারের ভূমিকা গ্রহণ করেন। এর মধ্য দিয়ে ওয়াকান্ডার নতুন অধ্যায় শুরু হয়। সেই চরিত্রে অভিনয় করেন লেটিশিয়া রাইট।আবারও ‘ব্ল্যাক প্যান্থার’র ফিরে আসার ঘোষণা ওয়াকান্ডার পরবর্তী অধ্যায় নিয়ে দর্শকের মধ্যে নতুন আগ্রহের জন্ম দিয়েছে।

ট্যাগস :

চমক নিয়ে ফিরছে ব্ল্যাক প্যান্থার

আপডেট সময় : ০৩:০৩:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪