গান গেয়ে প্রশংসায় ভাসছেন অপূর্ব!
- আপডেট সময় : ০৫:৫৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৩৯৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক চমৎকার অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন। আর সুযোগ পেলেই বন্ধুদের সঙ্গে আড্ডায় গান করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে অপূর্বর গানে মুগ্ধ হয়েছেন ভক্তরা।
রোববার (৫ নভেম্বর) বিকেলে অপূর্ব তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। ২ মিনিট ১৬ সেকেন্ডের সেই ভিডিও প্রকাশের পরই প্রশংসার সাগরে ভাসতে শুরু করেন অপূর্ব।
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি গেট টুগেদার অনুষ্ঠানে গানটি পরিবেশিত হচ্ছে। সেখানে গিটার বাজাচ্ছেন অভিনেত্রী নাদিয়ার স্বামী অভিনেতা ফারুক সোবাহান নাঈম।
গিটারে বাজানো কর্ডের তালে গান গাইছেন অভিনেতা অপূর্ব। জনপ্রিয় গায়ক আবদুল জব্বারের বাংলা চলচ্চিত্র ‘সারেং বউ’-এর ‘ওরে নীল দরিয়া’ গানটি।
অপূর্ব এত সুন্দর করে গানটি গেয়েছিলেন যে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। এই সুন্দর মুহূর্তটি রেকর্ড করছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও আপলোড হওয়ার পর এই গানটি জনপ্রিয় হয়ে উঠেছে নেটিজেনদের মধ্যে। ভিডিওর কমেন্ট বক্সে একজন লিখেছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর গাইছেন প্রিয় অভিনেতা। আরেকজন লিখেছেন, অসাধারণ হয়েছে ভাই,,,আমার পছন্দের একটি গান,,,আপনাকে অসংখ্য ধন্যবাদ,, আরো গান শুনার অপেক্ষায় রইলাম ভাই।

















