ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

গাজাবাসীর জন্য কাঁদছে তাদের হৃদয়, জানালেন প্রতিবাদ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ৩২৩ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল বোমা হামলা অব্যাহত রেখেছে। গাজার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গত ২৪ ঘণ্টায় ইসরায়েল গাজাপট্টীতে এত ভয়ানক বোমাবর্ষণ করেছে। এতে ৮৬ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ২৮০ জনের বেশি গুরুতর আহত হয়েছে। গাজার এ ঘটনায় বিশ্বের মানবতাবাদীরা উদ্বিগ্ন। সেই সঙ্গে ইসরায়েলকে এমন বর্বরতার জন্য ধিক্কার জানাই। বাংলাদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এমন নিষ্ঠুর হত্যাকাণ্ডের দিন্দা জানান। দেশের শোবিজ তারকারও এ বিষয়ে প্রতিবাদমুখর। সোশ্যাল মিডিয়ায় তারা এমন মানবতাবিরোধী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান।গাজার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বিদায় রাফাহ্-গাজার জান্নাতি শহীদেরা। শ্রেষ্ঠ ধর্মের অনুসারী আর তাদের নিকৃষ্ট শাসকরা আনন্দে থাকুক জ্বলন্ত জমিনের দোজখে।’জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লিখেছেন, ‘দক্ষিণ গাজায় ইসরায়েলি সেনারা ১৫ জন জরুরি চিকিৎসাকর্মীকে হত্যা করেছে। গাজায় যে নিষ্ঠুর আর হৃদয়হীন গণহত্যা ইসরায়েল চালিয়ে আসছে, এটা তারই অংশ। পৃথিবীকে তারা ফিলিস্তিনিশূন্য করার নিয়ত নিয়ে নেমেছে।’চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ফ্রি প্যালেস্টাইন স্যুটের একটি ছবি প্রকাশ করে লিখেছেন, ‘আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটা, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো? ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে?’তিনি আরও লেখেন, ‘এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে আসলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই বিশ্ব লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারবো এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না।অভিনেত্রী তমা মির্জা তার ফেসবুকে গাজায় ইসরায়েলি হামলার একটি ছবি পোস্ট করে লিখেছেন, এটা গোটা মুসলিম দেশের মুসলমানদের শাহাদত এর চিত্র!’

ট্যাগস :

গাজাবাসীর জন্য কাঁদছে তাদের হৃদয়, জানালেন প্রতিবাদ

আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫