ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কর্মকর্তাকে জিম্মি করে সরকারি কোয়ার্টার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট Logo ডাবল রেললাইনে যুক্ত হচ্ছে ঢাকা-সিলেট রুট: প্রধানমন্ত্রীর Logo আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন

খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৬৮ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।। মঙ্গলবার ।। ০৭ এপ্রিল ২০২৬ ।।

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে একাধিক শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দ্বীপে কয়েকটি বিস্ফোরণ ঘটলেও এ বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখান থেকে দেশের প্রায় ৯০ শতাংশ তেল বিদেশে পাঠানো হয়। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতীতে কয়েকবার এই দ্বীপে হামলা বা দখলের হুমকি দিয়েছেন। তবে সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ৩০ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চাইলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেল ক্ষেত্র এবং খারগ দ্বীপ ধ্বংস করতে পারে।

সূত্র: সিএনএন

ট্যাগস :

খারগ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা

আপডেট সময় : ০৬:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬