ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে Logo ​কুমিল্লায় ব্র্যাকের কর্মশালা অনুষ্ঠিত-প্রবাসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ জেলা প্রশাসক, কুমিল্লা। Logo ভ্যান ছিনতাই করতে চালককে হত্যা, মরদেহে ইট বেঁধে ফেলা হয় নদীতে

ক্যানসারের আশংকায় ভারতে নিষিদ্ধ হবে হাওয়াই মিঠাই!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ২৬০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

হাওয়াই মিঠাই সারা বিশ্বের শিশুদের মধ্যে ব্যাপক জনপ্রিয়, কারণ এগুলো গোলাপী বেলুনের মতো দেখতে এবং মুখে দিতেই গলে যায়। পার্ক, মেলাসহ যেকোনো জনসমাগমে হাওয়াই মিঠাই বিক্রি হতে দেখা যায়। কিন্তু, নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে ভারতে হাওয়াই মিঠাই নিষিদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে, নমুনা পরীক্ষায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান রোডামিন-বি এর উপস্থিতি নিশ্চিত হওয়ার পরে দক্ষিণের রাজ্য তামিলনাড়ু হাওয়াই মিঠাই নিষিদ্ধ করেছিল। কেন্দ্রশাসিত অঞ্চল পাদুচেরিও একই সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, অন্ধ্র প্রদেশ এবং দিল্লিও হাওয়াই মিঠাই নিষিদ্ধ করার পথে রয়েছে।

এই রোডামিন-বি হাওয়াই মিঠাইকে গোলাপী করে তোলে। প্রকৃতপক্ষে, রোডামিন-বি কাপড়ের রং, প্রসাধনী এবং কালি তৈরিতেও ব্যবহৃত হয়। গবেষণায় দেখা গেছে, রোডামিন-বি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ইউরোপ ও ক্যালিফোর্নিয়া খাদ্যদ্রব্যে এই রাসায়নিক ব্যবহার নিষিদ্ধ করেছে।

এ প্রসঙ্গে চেন্নাইয়ের খাদ্য নিরাপত্তা কর্মকর্তা পি সতীশ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, হাওয়াই মিঠাইয়ে থাকা ক্ষতিকর উপাদানের কারণে ক্যান্সার হতে পারে এমনকি শরীরের অন্যান্য অঙ্গও এর কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে।

তিনি বলেন, চেন্নাইয়ের কোনো নিবন্ধিত প্রতিষ্ঠান হাওয়াই মিঠাই বিক্রি করে না। ব্যক্তি উদ্যোগে কিছু মানুষ সমুদ্র সৈকতে হাওয়াই মিঠাই বিক্রি করে থাকে। বিক্রি বন্ধে অভিযান চলছে।

ক্যানসারের আশংকায় ভারতে নিষিদ্ধ হবে হাওয়াই মিঠাই!

আপডেট সময় : ০৩:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪