ঢাকা ১২:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

কেন মুখ লুকালেন ৩ বলিনায়িকা?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৪৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দর্শকরা অভিনেত্রী কৃতি শ্যানন, কারিনা কাপুর এবং টাবুকে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় দেখার জন্য অপেক্ষা করছেন। যে কারণে শুরু থেকেই এই তিন তারকার ‘দ্য ক্রু’ ছবিটি ঘিরে ব্যাপক কৌতূহল। তবে তাদের দুঃসংবাদ দিয়েছেন পরিচালক রাজেশ কৃষ্ণন। ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।

২২ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু প্রযোজক তারিখ পিছিয়ে ২৯ মার্চ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে দুঃখজনক খবরের পাশাপাশি তিনি একটি দুর্দান্ত কিছু শেয়ার করেছেন। নতুন তারিখের সঙ্গে গতকাল মুক্তি পেয়েছে ছবিটির টিজার। যা ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছে।

কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে দ্য ক্রু-এর টিজার পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। দ্য ক্রু মার্চে মুক্তি পাচ্ছে।’

টিজারে প্রথম একে একে দেখা যায় তিন অভিনেত্রীর নাম। একই সঙ্গে নেপথ্যে পুরুষ কণ্ঠ শোনা যায়। যিনি বলেন, ‘লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে আপনাদের চোলি টাইট করে বেঁধে রাখুন। যাতে আপনাদের হৃদয় বাইরে না বেরিয়ে আসে।’

এরপর একে একে পর্দায় ভেসে ওঠে তিন নায়িকার ছবি। পরনে ফ্লাইট অ্যাটেনডেন্টের লাল পোশাক। হাতে ধরা ট্রলি। যদিও এই ভিডিওতে তাদের কারও মুখ দেখা যায়নি। তবে মুখ লুকিয়ে থাকলেও নতুন মুক্তির তারিখ পেয়ে বেশ উচ্ছ্বসিত ভক্তরা।

কেন মুখ লুকালেন ৩ বলিনায়িকা?

আপডেট সময় : ০৪:৪৪:০০ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪