ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোন ডিসপ্লেতে নতুন যুগ: ০ মিমি বর্ডারলেস কনসেপ্ট আনল টেকনো Logo ভারতের পুনেতে জরুরি অবতরণের সময় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত Logo রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদ Logo শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স Logo দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ Logo ধামরাইয়ে দেপাশাই চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে Logo ভূমিকম্প ঝুঁকি কমাতে ত্রুটিপূর্ণ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: রাজউক চেয়ারম্যান Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময়।  Logo  কসবায় ২৬৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আশুগঞ্জে মেঘনা নদী থেকে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন, ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

কেন পিএসজি ছাড়লেন এমবাপে?

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩ ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

কিলিয়ান এমবাপে একজন জনপ্রিয় ফরাসি ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্স জাতীয় দলের অধিনায়ক হিসেবে খেলছেন। এবং বিশ্বের শীর্ষসারির ফরোয়ার্ড হিসেবে সুপরিচিত। এমবাপে বিশ্বের অন্যতম খেলোয়াড়দের মধ্যে একজন যিনি তার ড্রিবলিং দক্ষতা, তীব্র গতি ও ফিনিশিং এর জন্য বিখ্যাত। ২০১৮ সালে টিনএজার হিসেবে তিনি ফ্রান্সকে বিশ্বকাপের শিরোপা উপহার দেন।

২০০৪ সালে ফরাসি ফুটবল ক্লাব বন্দির যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে এমবাপে ফুটবল জগতে প্রবেশ করেন। পরবর্তীকালে ২০১৫ সালে মোনাকোর যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হন। ২০১৭ সালে আগস্টে মোনাকো থেকে এক বছরের ধারে পিএসজিতে আসেন এমবাপে। পরের বছরই ১৮০ মিলিয়ন ইউরোতে তিনি পিএসজিতে স্থায়ী হন।

এখন সবার মনে প্রশ্ন কেন পিএসজি ছাড়লেন এমবাপে?

সম্প্রতি এমবাপে পিএসজি ছাড়ার ঘোষণা দিয়েছেন। এর আগে বারকয়েক চেষ্টা করেও চুক্তির বেড়াজাল থাকায় প্যারিস ছাড়তে পারেননি ২৪ বছর বয়সী এই মহাতারকা। তবে এবার আর পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন ২০১৮ বিশ্বকাপজয়ী ও ২০২২ বিশ্বকাপের গোল্ডেন বুটজয়ী তারকা। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই, এক বছরের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকা সত্ত্বেও তিনি ক্লাব ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এমবাপে ফ্রি এজেন্ট হয়ে চলে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে পিএসজি। এ কারণে দলটি আগেভাবে এমবাপেকে ছেড়ে দিতে চায়। তাছাড়া দল পুনর্গঠনের বিষয়টি নতুন করে ভাবছে প্যারিসের পরাশক্তিরা। বছরের পর বছর ধরে তারকা খেলোয়াড় কেনার যে কৌশল, সেটা থেকে বেরিয়ে আসতে চাইছে তারা। এমবাপের চিঠি ক্লাব কর্তৃপক্ষ দেখার আগে সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যাওয়াতেও বিরক্ত পিএসজি।

মূলত গত মৌসুম থেকেই এমবাপের পিএসজি ছাড়া নিয়ে আলোচনা শুরু হয়। সেবার একেবারে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনা বন্ধ করে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন এমবাপে। এবারও এমবাপেকে দলে পেতে রিয়ালই এগিয়ে আছে। গতবারের ভুল এবার আর করতে চায়না লস ব্ল্যাঙ্কোসরা।

এমবাপের ক্লাব ছাড়ার ঘোষণায় ফরাসি লিগ জয় করার পরও মাঠ ও মাঠের বাইরে কঠিন একটি মৌসুম কাটানো কাতারি মালিকানাধীন ক্লাবটি বেশ অস্বস্তিতে পড়েছে। ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্স হারলেও রেকর্ডগড়া হ্যাটট্রিক করেন এমবাপে। শুধু তাই নয়, টানা চতুর্থবারের মতো ফরাসি লিগ ওয়ানের বর্ষসেরা খেলোয়াড় হয়েছেন।

কেন পিএসজি ছাড়লেন এমবাপে?

আপডেট সময় : ০২:৩২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩