ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন Logo গাজায় ৩১৫ দিনে ৪ হাজার ৩৭৯ ‘যুদ্ধবিরতি লঙ্ঘনের’ দাবি Logo র‌্যাবের যৌথ অভিযানে কসবায় ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে সিএনজি চালক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার Logo দুই দিনে টেস্ট শেষ, বাকি সময় ঘুমানোর কথা বললেন শান্ত Logo মার্কিন ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে প্রতিবেশীদের শত্রু ভাববে ইরান Logo ছাদে মাদক সেবন দেখে ফেলায় একই পরিবারের চারজনকে হত্যা, আটক ২ Logo ঠাকুরগাঁও-১ আসন শূন্য, ৯০ দিনের মধ্যে উপনির্বাচন Logo বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প Logo নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি ঘোষণা, ৭৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন Logo গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

কুরিয়ার সার্ভিসে মাদকপাচারে জড়িত সাইফুল কারাগারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩ ২৯৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিস থেকে স্কুল ব্যাগে ভর্তি ৫০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার সাইফুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আজ (শনিবার) সাইফুলকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার রাতে ডিএনসির ফরিদপুর কার্যালয়ের কর্মকর্তারা এ অভিযান চালিয়ে তাকে আটক করেন। এ ঘটনায় ডিএনসি ফরিদপুর কার্যালয়ের পরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

উপ-পরিচালক মোঃ শামীম হোসেন জানান, একটি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের মাধ্যমে মাদকের চালানের তথ্য পাওয়া যায়। এরপর রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় কুরিয়ার সার্ভিসে অভিযান চালানো হয়। অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

অভিযুক্ত সাইফুল এর আগেও একবার ফরিদপুর থেকে গ্রেপ্তার হয়েছিল। শামীম হোসেন আরো জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

কুরিয়ার সার্ভিসে মাদকপাচারে জড়িত সাইফুল কারাগারে

আপডেট সময় : ০৩:৪৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩