ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২৬২ বার পঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামে অভিনব কৌশলে ট্রাকের টায়ারের ভেতর থেকে বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সকালে কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থানাধীন ধরলা ব্রিজের পূর্ব পার্শ্বে পুলিশ চেকপোষ্ট চলাকালে নাগেশ্বরী-কুড়িগ্রাম গামী ট্রাক সিগনাল দিলে ট্রাকের ভেতরে থাকা মাদক কারবারিরা পালানোর সময় চেকপোস্টে দ্বায়িত্বরত পুলিশ সদস্যরা রাজশাহী জেলার দুর্গাপুর থানা এলাকার মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম (৫৩), দুর্গাপুর জয়কৃষ্ণপুর পৌরসভার মোঃ সাইফুল ইসলাম (৩২) ও দুর্গাপুর দেবীপুর এলাকার মোঃ জাকির হোসেন (৩০)কে গ্রেফতার করে এবং তাদের ট্রাকটি তল্লাশি করে ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় ফিটিংকৃত অবস্থায় ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিরা চতুরতার সাথে ট্রাকের চাকার ভেতরে অভিনব কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের চেষ্টা করেছিলো। কিন্তু কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা নজরদারি ও চৌকস তৎপরতায় তাদের পরিকল্পনা ব্যার্থ হয়। এই সংক্রান্তে মাদক কারবারি, পরিবহণকারী চালকের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়। এর সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান চালমান রয়েছে। মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

কুড়িগ্রামে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩