ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা Logo নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী Logo মিশিগানে ইতিহাস গড়ে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল–সাইদ

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৭ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-শিশুছেলেসহ তিন জনের মৃত্যু হয়েছে। ২ ফেব্রুয়ারি শুক্রবার রাত সাড়ে ৮ দিকে কালিহাতীর আনালিয়াবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাবা রতন (২৭) ও তার ছেলে সানি (৬) মৃত রতন নাটোর বড়াই গ্রামের আলাউদ্দিনের ছেলে,শরিফ (৪০) রাজশাহীর বেলপুকুর উপজেলা মাহিন্দ্রা গ্রামের আলম মন্ডলের ছেলে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, স্থানীয়রা ট্রেনে কাটা পড়ে লাশ দেখে পুলিশে খবর দেয়। টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশের এসআই আলী আকবর জানান, রাত ৮টা ২০ মিনিটে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরো বলেন, নিহতরা নাটোর থেকে বাসে করে ঢাকা যাচ্ছিলেন বাসটি ঘটনাস্থলে পৌঁছালে নষ্ট হয়। এসময় তারা বাস থেকে নেমে পাশে রেল লাইনে হাঁটাহাঁটি করতে গেলে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী খবর পেয়ে রাত সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে বাবা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

আপডেট সময় : ০৭:৫৩:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪