কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে মাহিয়া মাহি?
- আপডেট সময় : ০৬:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ৪৫০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
‘যেটা খবর পেলাম সেটা যদি সত্যি হয় ,তাহলে আপনার কপালে খারাপ আছে বলে দিলাম। যুদ্ধ ঘোষণা হবে কালকে’ অভিনেত্রী মাহিয়া মাহি গতকাল রাতে তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তবে কার বিরুদ্ধে তিনি এমন ইঙ্গিত দিয়েছেন তা উল্লেখ করেননি।
এদিকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অভিনেত্রী মাহিয়া মাহির মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বাতিল করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কিন্তু রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভোটারদের স্বাক্ষরে গরমিল থাকায় মাহির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান অভিনেত্রী মাহিয়া মাহি। রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।
তবে দলের মনোনয়ন পায়নি মাহি। দলীয় মনোনয়ন না পাওয়ায় রাজশাহী-১ আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।

















