কাকে পেটাতে চায় পরীমণি?
- আপডেট সময় : ০২:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩ ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি সম্প্রতি চিত্রনায়ক স্বামী শরীফুল রাজকে বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে আলোচনায় এসেছেন। এখন তার জীবন তার ছেলে রাজ্যকে ঘিরেই। বিচ্ছেদের ইস্যুর মধ্যে একের পর এক ওয়েব সিরিজ আর চলচ্চিত্রে চুক্তি নিয়ে নিজের ছন্দে ফেরার ইঙ্গিতও দেন। ক্যারিয়ারে মনোযোগ দিতে চান এই নায়িকা।
এসবের মধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’র ফেসবুক পেজে ৩ মিনিট ১৩ সেকেন্ডের এক সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে তার। ‘পরীমনি আনপ্লাগড’ শিরোনামের সেই সাক্ষাৎকারে পরীমনির ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ উঠে এসেছে। সেখানে কোনো একজনকে পেটানোর কথাও উল্লেখ করেন পরী।
বঙ্গোকে দেওয়া পরীর সাক্ষাৎকারের সেই ভিডিও থেকে জানা যায়, পরী তার জীবনে বহু মানুষকে পিটিয়েছেন। কিন্তু কেউই পরীর কাছে মার খাওয়ার কথা প্রকাশ্যে আনেননি। তিনি খুব শীঘ্রই আরও একজনকে মারধর করার পরিকল্পনা করেছেন।
বঙ্গো তার ভেরিফায়েড ফেসবুকে শেয়ার করা ওই বিশেষ সাক্ষাৎকারে তার কাছে আরও জানতে চায়, কাকে পেটাবেন পরী? এমন প্রশ্নের উত্তর দেননি পরী। তিনি বলেন, তার নাম জানালে তিনি সতর্ক হয়ে যাবেন। তাই নামটা এখন বলতে চাই না। এছাড়া মারধরের পরপরই সবাই তার নাম জানতে পারবে।
সাক্ষাতকারে পরী আরও বলেন, তার অনুপস্থিতিতে অনেকেই তাদের ইচ্ছানুযায়ী তাকে নিয়ে বায়োগ্রাফি তৈরি করেছেন। যেমন পরীর তিনটি, চারটি বিয়ে বা পরীর দুটি সন্তান আছে ইত্যাদি। এসব মানুষ পরীরই কাছের মানুষ। ভিডিও কনটেন্ট তৈরি করে ভাইরাল হওয়ার জন্য এই মিথ্যাচার একদমই পছন্দ করেন না নায়িকা।
তিনি বলেন, যখন জেলে ছিলাম, তখন তো আমি বাইরের কিছু জানতে পারিনি। এই ২০ দিনের মধ্যে এ গুজবগুলো বেশি প্রতিষ্ঠা পেয়েছে। যে কেউ আমাকে নিয়ে কিছু একটা শুরু করে, এরপরই আমার জন্ম থেকে আজ অবধি জীবনবৃত্তান্ত তৈরি করে ফেলে, যাকে বলে বায়োগ্রাফি।’
তিনি আরও বলেন, ‘কেউ যদি জেলে যায় এক রকম। আর আমার যেটি হয়েছে, জেলে যাওয়ার পর আমার সো কলড আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব-আমি যাদের সঙ্গে মিশেছি, তাদের ধারণা, ও আর জেল থেকে বের হতে পারবে না। এটি কী ভাই! এটা কোনো কথা!’

















