ঢাকা ০২:০৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

‘রিদম অব ইয়ুথ’

কনসার্ট মঞ্চে গুণীজনদের স্মরণ করল আর্টসেল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ২৬৪ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

রিদম অব ইয়ুথ’র মঞ্চে জর্জ হ্যারিসন, রবি শংকর, আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের স্মরণ করলো ব্যান্ডদল আর্টসেল।   শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বসুন্ধরা টগি ক্লাব মাঠে চলছে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্ট। এতে নিজেদের পরিবেশনার মধ্য দিয়ে গুণীজনদের স্মরণ করে দলটি।   মঞ্চে ‘পথচলা’ গান দিয়ে নিজেদের পরিবেশনা শুরু করে আর্টসেল। এরপর গেয়ে শোনায় নিজেদের প্রথম অ্যালবামের টাইটেল ট্র্যাক ‘অন্যসময়’, গানটি শেষ হতেই ‘অনিকেত প্রান্তর’ গানটি গেয়ে শোনায় আর্টসেল।এরপর দলটির প্রতিষ্ঠার ২৫ বছরপূতি উপলক্ষে জর্জ হ্যারিসন, রবি শংকর, পপগুরু আজম খান, সোলস, মাইলস, আইয়ুব বাচ্চুদের ট্রিবিউট করে একে একে (বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, রেল লাইনের বস্তিতে, বাংলাদেশ বাংলাদেশ, নীলা তুমি কি জান না, বৃষ্টি শেষে রূপালী আকাশ) গানগুলো পরিবেশন করে আর্টসেল।  শেষ গানের আগে মোবাইলের বাতি জ্বালিয়ে উঁচিয়ে ধরতে দর্শকদের অনুরোধ জানান আর্টসেলের সদস্যরা।এ সময় অন্য এক মুহূর্ত তৈরি হয়, যেন আকাশের তারাগুলো জমিনে এসে গানের তালে নৃত্য করছে। এরপরেই শেষ পরিবেশনায় চলে যায় ব্যান্ড আর্টসেল। লিংকন ডি কস্তা গাইলেন ‘দুঃখ বিলাস’।  বসুন্ধরা টগি ক্লাব মাঠে ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টের আগে গান পরিবেশন করে ‘মেঘদল’, ‘থ্রিএডি’।  এর আগে বিকেল চারটার কিছুক্ষণ পর জুলাই-অভ্যুত্থানের চেতনা ও তারুণ্যের অজেয় শক্তি ধারণ করে শুরু হয়েছে কনসার্ট ‘রিদম অব ইয়ুথ’। শুরুতেই ২৪-এর রাজপথের তারুণ্যকে স্মরণ করেন উপস্থাপিকা মাহমুদা মাহা।  রিদম অব ইয়ুথ শিরোনামের উন্মুক্ত কনসার্ট শুরুর আগে দুপুর ২টার আগ থেকেই দর্শকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ২টার পর গেট খোলার পর দর্শকরা কনসার্টস্থলে প্রবেশ করেন।  ‘রিদম অব ইয়ুথ’ কনসার্টে গান শোনাবেন দেশের অন্যতম রকস্টার নগর বাউল জেমস। তিনিই কনসার্টের মূল আকর্ষণ। আরও রয়েছে শিরোনামহীন, এভয়েড রাফা ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে। কনসার্টটি চলবে মাঝ রাত পর্যন্ত।

ট্যাগস :

‘রিদম অব ইয়ুথ’

কনসার্ট মঞ্চে গুণীজনদের স্মরণ করল আর্টসেল

আপডেট সময় : ০২:৫৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫