ঢাকা ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুড়িগ্রাম জেলা কারাগারে জেলারের অবহেলায় হাজতির মৃত্যু। Logo ধামরাইয়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা Logo আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরী Logo নেই উৎসবের আমেজ, ভোগান্তি নিয়ে শুরু হচ্ছে সাফ Logo মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে Logo এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে: রাষ্ট্রপতি Logo গাজীপুরে সকালে মহাসড়কে সংঘর্ষ-বিক্ষোভ, বিকেলে স্বাভাবিক; ৩৫ কারখানায় ছুটি Logo গাজীপুরে একজনকে আটকের পর আরেক অভিযান, ২৪৪০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ Logo দেশে অনার ৬০০এসের বিক্রি শুরু, পাওয়া যাবে ড্যাজলে Logo নওগাঁয় জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগ, রাজস্ব হারানোর শঙ্কা ১০ কোটি টাকা

কত আয় করেছে ‘ভুল ভুলাইয়া-৩’

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ২৮০ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

বলিউডের এ সময়ের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুল ভুলাইয়া-৩’ মুক্তির আগেই বেশ সাড়া ফেলেছিল। মুক্তির পর তার প্রতিফলন দেখা গেছে বক্স অফিস ও প্রেক্ষাগৃহে। গত ১ নভেম্বর সিনেমাটি মুক্তি পেয়েছে। এরই মধ্যে মুক্তির তিন সপ্তাহ পার করেছে নির্মাতা অনীশ বাজমির এ সিনেমা। তৃতীয় সপ্তাহ শেষে কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ঘরানার এ সিনেমাটি বক্স অফিসে ২৩ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে। মুক্তির চতুর্থ শুক্রবার (২২ নভেম্বর) সিনেমাটি বক্স অফিসে ১ কোটি ৪০ লাখ রুপি ব্যবসা করেছে। বারের দীপাবলিতে ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। কেউ কেউ বলছেন, সিনেমাটির মাধ্যমে দীর্ঘদিন পর ভালো ব্যবসার মুখ দেখেছে বলিউড ইন্ডাস্ট্রি। গত ১ নভেম্বর মুক্তির পর থেকেই কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া-৩’ দর্শকরা লুফে নিয়েছেন। সব শ্রেণির কাছ থেকে সিনেমাটি প্রশংসিত হয়েছে।

‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় ‘রুহবাবা’ অর্থাৎ কার্তিক আরিয়ান আরও একবার দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছেন। এবার এ হরর কমেডিতে কার্তিকের সঙ্গে নতুন সংযোজন ছিলেন মাধুরী দীক্ষিত। এদিকে দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার পর ‘ভুল ভুলাইয়া-৪’ সিনেমার প্রস্তুতি শুরু করেছেন অনীশ বাজমি। বলিউড সূত্র বলছে, সিনেমার চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। ‘ভুল ভুলাইয়া-৩’র মতো চতুর্থ পর্বতেও থাকবে ব্যাপক চমক। শোনা যাচ্ছে, ‘ভুল ভুলাইয়া-৩’ সিনেমায় যেমন ‘মঞ্জুলিকা’ রূপে ফিরেছেন বিদ্যা বালান, তেমনি চতুর্থ পর্বেও থাকবেন তিনি। শুধু তাই নয়, ‘ভুল ভুলাইয়া-৪’-এ নাকি দেখা যাবে অক্ষয় কুমার ও কিয়ারা আদভানিকেও। তবে এখনই সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে মুখ খুলতে চাননি নির্মাতারা। ১৭ বছর আগে মুক্তি পায় ‘ভুল ভুলাইয়া’। সাইকোলজিক্যাল থ্রিলারটি বানিয়েছিলেন প্রিয়দর্শন। হঠাৎ করেই দুই বছর আগে নির্মাতা অনীশ বাজমি ‘ভুল ভুলাইয়া’কে করে তুললেন হরর-কমেডি!

ট্যাগস :

কত আয় করেছে ‘ভুল ভুলাইয়া-৩’

আপডেট সময় : ০৩:২৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪